ঘেরাও রামকৃষ্ণনগর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
রামকৃষ্ণনগর : গত ৩ মার্চ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া ব্লক কো অর্ডিনেটর সুমিত বৈষ্ণবের বিরুদ্ধে আত্মসহায়ক গুষ্টির ত্রিনয়নী ক্লাস্টার ফেডারেশনের প্রায় অর্ধশতাধিক সদস্যারা ব্লক কোঅর্ডিনেটর দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত করানো হয়। এখবর জানাজানি হতেই রামকৃষ্ণনগর ব্লকের অধীনস্থ জাগরণী সিএল এফ, জনকল্যাণ সিএলএফ, দ্বীপ সি এলএফ এবং থ্রি নয়নী সিএল এফের সদস্যাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং ত্রিনয়নী ক্লাস্টার ফেডারেশনের প্রায় অর্ধশতাধিক মহিলাদের অভিযোগের ভিত্তিতে সোমবার সব কটি আত্মসহায়ক গুষ্টির প্রায় ৬ শতাধিক মহিলা মিলিত হয়ে অভিযোগকারী সদস্যাদের বিরুদ্ধে গর্জে ওঠেন।
তারা এইঅভিযোগ খন্ডন করে রামকৃষ্ণনগর ব্লক কার্যালয়ে সমবেত হয়ে অভিযোগকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে বলেন যে, কো-অর্ডিনেটর সুমিত বৈষ্ণব তাদের সবার প্রিয়, এমনকি শান্ত অমায়িক স্বভাবের। কোন এক দুষ্টচক্র তাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পনামাফিক চক্রান্ত করে ঘটনাটি সংগঠিত করে, এ ব্যাপারে কোঅর্ডিনেটর সুমিত বৈষ্ণবের উপর বিভাগীয় তরফে কোন ধরনের চাপ সৃষ্টি না করতে। এবং উনার বর্তমান জায়গায় বহাল রাখতে রামকৃষ্ণনগর খন্ড উন্নয়ন আধিকারিক কার্যালয় এবং রাতাবাড়ির বিধায়ক মালাকারের কাছে লিখিতভাবে জানায় তারা। তৎসঙ্গে চক্রান্তকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে ব্যাংক মিত্র মনোয়ারা বেগম, এম সি পি ট্রেইনার সুরবালা বৈষ্ণব, সিআরপি লিপিকা দাস, বিভা সিনহা এবং মামনি দাস সহ ১১ সদস্যা বিশিষ্ট কমিউনিটি ক্যাডার এবং শতাধিক আত্মসহায়ক গোষ্ঠী তাদের প্রতিক্রয়া ব্যক্ত করে জানান যে, বিভাগীয় তরফে চক্রান্তকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ না করলে প্রত্যেকটি আত্মসহায়ক গুষ্টির সদস্যারা একজোট হয়ে মহকুমা চক্র আধিকারিক কার্যালয়ে এবং জেলাশাসক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা তাদের পদত্যাগ পত্র জমা দিয়ে আত্ম সহায়ক গোষ্ঠীর কার্যকালের সমাপ্তির রেখা টানবে বলে উল্লেখ করেছেন।


