রেল মন্ত্রী অশ্বিনী বৈষনব মঙ্গলবার সিকিমের রাঙপো থেকে পশ্চিম বঙ্গের সেবক পর্যন্ত ৪৫ কিলো মিটার দৈর্ঘ্যের একটি নতুন রেলপথ নির্মাণের কাজের পর্যালোচনা করেছেন

< 1 - মিনিট |

রেলমন্ত্রী জানান যে পরবর্তী সময়ে রাঙপো থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত রেল লাইন সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলিগুড়ি : রেল মন্ত্রী অশ্বিনী বৈষনব মঙ্গলবার সিকিমের রাঙপো থেকে পশ্চিম বঙ্গের সেবক পর্যন্ত ৪৫ কিলো মিটার দৈর্ঘ্যের একটি নতুন রেলপথ নির্মাণের কাজের পর্যালোচনা করেছেন। তিনি নির্মিয়মান রাঙপো ষ্টেশন এবং এর পার্শ্ববর্তী ১৪ নম্বর সুড়ঙ্গও পরিদর্শন করেন । তিনি এই রেল পথ নির্মাণের জন্য নির্ধারিত সময় সীমা এবছর ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন । রেলমন্ত্রী জানান যে পরবর্তী সময়ে রাঙপো থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত রেল লাইন সম্প্রসারন করার পরিকল্পনা রয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে ১৪ নম্বর সুড়ঙ্গ টি ২ কিলোমিটার দৈর্ঘ্যের এবং এই পথে আর ও ৪ টি সুড়ঙ্গ থাকবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *