শিবা বগ্গা ইন্টারসিটি এক্সপ্রেসের বন্ধ বাথরুমে তার মরদেহ পাওয়া যায়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচরের যুবক অশোক রায়চৌধুরীর মরদেহ কর্নাটকে একটি ট্রেনের বন্ধ টয়লেটে পাওয়া গেল। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের সন্দেহ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। শিবা বগ্গা ইন্টারসিটি এক্সপ্রেসের বন্ধ বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে তারা অশোকের ঘনিষ্ঠদের কাছ থেকে জানতে পেরেছেন তিনি কয়েকদিন থেকে থেকে হৃদরোগে আক্রান্ত। পুলিশ জানিয়েছে তার মৃত্যুর এই সংবাদ তার পরিবারকে দেওয়া হয়েছে। তার স্ত্রী পরবর্তী স্টেশনে তার জন্য অপেক্ষা করছিলেন।অশোক ইউনিয়ন ব্যাংকের কর্ণাটকের সিমগা শাখার কর্মী। তিনি শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডের বাসিন্দা। তার স্ত্রী অনুষ্কা চক্রবর্তী স্বামীর নিখোজ সংক্রান্ত একটি অভিযোগ থানায় জমা দিয়েছিলেন।



