শিলচরের রংপুরে ট্রাফিক পুলিশকে প্ৰহার একাংশ উদণ্ড যুবকের

< 1 - মিনিট |

যানজট নিয়ন্ত্ৰণ না করার জন্য উদণ্ড যুবকের দলে প্ৰহার করেছে ট্রাফিককে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

এই বার ট্রাফিক পুলিশকে প্ৰহার একাংশ উদণ্ড যুবকের । শিলচরের রংপুরে এঘটনা সংঘটিত হয়েছে । ট্রাফিক পুলিশকে প্ৰহার করেছে উদণ্ড যুবকের দল । রংপুর সদরঘাটে বরাক সেতু এলাকায় নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ কৰ্মী । যানজট নিয়ন্ত্ৰণ না করার জন্য উদণ্ড যুবকের দলে প্ৰহার করেছে ট্রাফিককে। ঘটনার পর সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন ট্রাফিক পুলিশ। উল্লেখ্য যে, চলতি মাসে পুরাতন বরাক সেতু মেরামতে হাত দেওয়ার পর নতুন সেতুতে সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এরজন্য ওই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু কর্তব্যরত ট্রাফিক পুলিশকে এভাবে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *