পরিচালন সমিতি গঠন নিয়ে দু পক্ষের দা লাঠি দিয়ে মারপিট
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর ঘনিয়ালা স্থিত হজরত পীর মকাশাহ বাবার মোকামের পরিচালনা কমিটির উপর দুর্ণীতি সহ অর্থ আত্মসাতের অভিযোগ আনেন সেই পরিচালনা কমিটির একাংশ সদস্যরা।আজকে উক্ত মোকাম প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন ডাকেন এই কমিটির কিছু সংখ্যক সদস্যরা,তারা অভিযোগ তোলেন বর্তমানে যার হাতে মালুগ্ৰাম থানা এই মোকাম পরিচালনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মৌলানা মেহেবুব হুসেন লস্কর কে দেওয়া হয়েছিল বিগত তিন বছর পূর্বে সেই মৌলানা মেহেবুব নাকি কমিটির অন্য কাউকে না জানিয়ে নিজ মনের মতো ব্যক্তিকে সভাপতি -সেক্রেটারী পদে বসিয়ে মোকামের চাঁদা সহ ভক্তবৃন্দদের দান করা অর্থের কাউকে কোনো হিসেব না দিয়ে নিজের ইচ্ছা মতো অর্থের নয়-ছয় করে আসছেন,
তাই মৌলানা মেহেবুব হুসেন লস্করের কর্মকন্ডের উপর ক্ষুদ্ধ হয়ে কমিটি একাংশ সদস্য সহ অঞ্চলবাসী জনগন একত্রিত হয়ে মালুগ্ৰাম পুলিশের সামনে উক্ত মোকাম পরিচালনা কমিটির অফিসের তালা ভেঙ্গে দেন এবং এই বিষয়ের কথা জানার পর মৌলানা মেহেবুবের বানানো অবৈধ সভাপতি সামছু উদ্দিন লস্কর এসে মোকাম প্রাঙ্গনে উপস্থিত থাকা সাংবাদিক ও মালুগ্ৰাম পুলিশদের সামনে মোকামের ভিতরে তার লুকানো অস্ত্র ও লাঠি দিয়ে কমিটির প্রাক্তন সম্পাদক দিলীপ শীলের আচমকা আঘাত করে এবং সঙ্গে উপস্থিত পুলিশ বাহিনী গিয়ে উত্তপ্ত পরিস্থিতিটিকে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন ও পরবর্তী সময়ে এখানে ম্যাজিট্রিট সহ শিলচর সদরথানা ও মালুগ্ৰাম থানার উভয় ইনচার্জদের উপস্থিতিতে মোকামের অফিসে পুনরায় তালা লাগিয়ে দিয়ে রাখা হয়,
যতদিন না উপযুক্ত সর্বসম্মতিক্রমে মোকাম পরিচালনা কমিটির গঠন না হওয়া অবধি,কিন্তু মোকামের ভক্তবন্দৃরা উপস্থিত দোয়া ও নামাজ আদায় করতে পারবেন কোনো ধরনের অসুবিধা হবে না জানানো হয় ও সঙ্গে উপস্থিত একাংশ জনগন আজকের পরিচালনা কমিটির প্রাক্তন সম্পাদক দিলীপ শীলের উপর হামলাকারী অবৈধ সভাপতি সামছু উদ্দিনের গ্ৰেফতারের দাবি করেন।


