নিহত ব্যক্তির নাম বিনোদ দাস ওরফে বিন কুমার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শনিবার সন্ধ্যায় ধলাই থানা এলাকার ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে কোনোও এক অজ্ঞাত বাহনের জোর ধাক্কায় প্রান হারালেন এক প্রৌড় । নিহত ব্যক্তির নাম বিনোদ দাস ওরফে বিন কুমার। বয়স আনুমানিক ৭৫ বছর ।বাড়ি ধলাই থানা এলাকার দুলালগ্রামে।দূর্ঘটনাটি কেউই প্রত্যক্ষ করতে পারেন নি। তবে খবর পেয়ে সদলবলে ছোটে আসেন ধলাই থানার এসআই বিধান চন্দ্র নাথ ।
তিনি তড়িঘড়ি ১০৮ এম্বুলেন্স ডেকে নিথর দেহটি ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। দূর্ঘটনাটি একটি ছোট্ট বাহনের ধাক্কায় দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। কারন ছোট্ট বাহনের চাকার চিহ্ন পাওয়া গেছে। অন্তত: ৭ মিটার দূরত্বে বিনোদ দাসকে ধাক্কা মারে অজ্ঞাত বাহনটি। যার চাকার চিহ্ন স্পষ্ট ভাবে ধরা পড়েছে পুলিশের কাছে। এদিকে দরিদ্র পরিবারের বিনোদ দাসের পরিবারে অবস্থা খুবই সূচনীয় বলে জানা গেছে।


