শিলচর | ধলাইয়ে বার্মিজ সুপারী সুপারিসহ পাঁচ গ্রেফতার

< 1 - মিনিট |

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : গত ২৪ ঘন্টায় ধলাই থানা ও লায়লাপুর পুলিশ ফাঁড়ির সামনে নাকা তল্লাশি ​​চালিয়ে তিনটি বাহন থেকে চারশো পঞ্চাশ কেজি সন্দেহজনক অবৈধ বার্মিজ সুপারি সহ পাঁচজনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ । বাহন গুলোর মধ্যে রয়েছে – মারুতি ভ্যান,এইট্ হান্ড্রেট মারুতি অল্টো গাড়ি ও অটো রিকশা। ধৃতরা হলেন, রুহুল আমিন লস্কর, , শৈলেন চন্দ্র রায়, রিন্টু রায়, সহিদ আহমেদ বারভুইয়া, নাসিম আখতার লস্কর, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *