ওইদিন উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে ছাত্র দিবসের কার্যক্রমের সূচনা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
“বডোফা”-অবদমিত জনগোষ্ঠীর উত্তরণের এক দিশারী উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৮ তম জন্মদিবস উদযাপন করল আকসা। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার মাধ্যমে ছাত্র দিবস উদযাপন সহ প্রয়াত ছাত্র নেতার জন্মদিনে বিশেষ কার্যক্রম আয়োজিত করল আকসা। ওইদিন উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে ছাত্র দিবসের কার্যক্রমের সূচনা হয়। আলোচনা সভায় প্রয়াত বিপ্লবী ব্রহ্মের গোটা নর্থ ইস্ট জুড়ে উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণে বক্তব্য রাখেন মুখ্য অতিথি নেইজাং নাংজাং, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, অধ্যক্ষ পার্থ প্রতীম অধিকারী, শিক্ষিকা সুস্মিতা যোশী প্রমুখ। সভায় ছাত্র দিবস উপলক্ষে বেশ কজন পড়ুয়াদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়।



