আজ এই দাবিতে আন্দোলনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে গ্রেটার মেহেরপুর মিউনিসিপালিটি ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ড শিফটিং কমিটি
কেআরসি টাইমস কলকাতা ব্যুরো
শিলচর : মেহেরপুরের ডামপিং গ্রাউন্ড এই সরিয়ে দেওয়ার দাবি জানালেন এলাকার নাগরিকরা ।আজ এই দাবিতে আন্দোলনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে একটি ডিমান্ড কমিটি।এর নাম দেওয়া হয়েছে গ্রেটার মেহেরপুর মিউনিসিপালিটি ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ড শিফটিং কমিটি। আজ হাসি খুশি ভবনে আয়োজিত এক সভায় উপস্থিত নাগরিকরা এই ডাম্পিং গ্রাউন্ড মেহেরপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানান ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন, এই ডাম্পিং গ্রাউন্ড থাকায় এলাকার মানুষ নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন পরিবেশ দূষিত হচ্ছে। শিশুদের মধ্যে অজানা রোগের সঞ্চার হচ্ছে। তাই বৃহত্তর জনগণের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য এই ডাম্পিং গ্রাউন্ড মেহেরপুর থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
কমিটিতে সভাপতি হয়েছেন উদয় শংকর গোস্বামী। সহসভাপতি ভোলানাথ যাদব দেবাশীষ মুখার্জী। সম্পাদক মনোনীত হয়েছেন শান্তনু সূত্রধর সহ-সম্পাদক হয়েছেন সুনীল ভট্টাচার্য যুগ্ম সম্পাদক হয়েছেন জয় বরদিয়া। আইনি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে মৃদঙ্গ ভট্টাচার্যকে ।এছাড়া কমিটিতে প্রচার শাখার দায়িত্বে আছেন আছেন দেবাশীষ রায় উত্তম গোয়ালা, গেলিম রংমাই ও থিয়াম্পা।
উপস্থিত নাগরিকরা জানান যদি এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে না নেওয়া হয় তাহলে তারা আগামীতে গোটা মেহেরপুর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের শামিল হবেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকের পাট্ট জমি এখন এই ডাম্পিং রাউন্ডের সীমানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসন জোর করে বাউন্ডারি ওয়াল দিতে চাইছে। এ নিয়ে তার নিজের অভিজ্ঞতার কথা জানালেন মেহেরপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ ভোলানাথ যাদব। এক কথায় এই বিষয়টা নিয়ে মেহেরপুর এলাকার জনগণের ক্ষোভ তু ঙ্গে।



