প্রথমে প্রত্যক্ষদর্শীদের কাছে যুবকের ঢলে পড়ার ঘটনা স্বাভাবিক বলে মনে হলেও পরবর্তীতে এক অস্বাভাবিক আচরন করতে শুরু করে যুবকটি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
উধারবন্দ – রাজপথে এক যুবকের সাপের সাদৃশ্য অদ্ভুত কর্মকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল উধারবন্দে । জানা যায়, দয়াপুর বাগানের বাসিন্দা স্বপন চাষা প্রতিদিনের মত শনিবার দিনমজুরের কাজ করতে উধারবন্দে আসে এবং উধারবন্দ ভিআইপি সড়কের পাশে থাকা রূপসি বাড়ীর সামনে মাটি বহনের কাজ করা অবস্থায় আচমকা ঢলে পড়ে সে । প্রথমে প্রত্যক্ষদর্শীদের কাছে যুবকের ঢলে পড়ার ঘটনা স্বাভাবিক বলে মনে হলেও পরবর্তীতে এক অস্বাভাবিক আচরন করতে শুরু করে যুবকটি । হঠাৎ করে সাপের মত আচরন করতে শুরু করে সে ।


