আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডাঃ শান্তি পুকরান বক্তব্যে বলেন,সংস্কৃত ভাষা হলো ভারতের প্রাচীনতম ভাষা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর আশ্রমরোডে শ্রীশ্রী ভৈরব সংস্কৃত বিদ্যালয়ে সরকারি নির্দেশ অনুসারে সংস্কৃত ভারতীর সহযোগিতায় দশ দিনের সংস্কৃত প্রশিক্ষণ শিক্ষার কর্মশালার আয়োজন করা হয়। সংস্কৃত ভাষা নিয়ে এক আলোচনা সভার সূচনা হয় বিদ্যার দেবী সরস্বতীর মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে। এরপর ওই সংস্কৃত স্কুলের সঙ্গে জড়িত বিশিষ্ট্যজনদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান শিক্ষক-শিক্ষিকারা।
সভার সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডাঃ শান্তি পুকরান বক্তব্যে বলেন,সংস্কৃত ভাষা হলো ভারতের প্রাচীনতম ভাষা,এই ভাষা বৈদিক ভাষা তাই সবাইর সংস্কৃত ভাষার অধ্যয়নের মাধ্যমে জানার একান্ত প্রয়োজন রয়েছে। প্রধান আচার্য পূরবী ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে ছাত্রছাত্রীদের সব বিষয়ের জ্ঞানের সঙ্গে সংস্কৃত শিক্ষার প্রবতনতা থাকা দরকার, সংস্কৃতের জ্ঞান হলো প্রকৃত জ্ঞান।


