সৈনিক স্কুল কি ক্লেভার হাউস এলাকায় হচ্ছে ?

< 1 - মিনিট |

সৈনিক স্কুলের স্থান নির্ধারণ নিয়ে বিভ্রান্তি

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : স্থানীয় একটি সংবাদ পত্র শিলচরের সাংসদ রাজদীপ রায়ের উদ্ধৃতি দিয়ে সৈনিক স্কুল সম্পর্কে একটি খবরে বলেছে যে সৈনিক স্কুল পাকা পাকি ভাবে স্থাপনের জন্য জায়গা খোঁজা হচ্ছে। এতে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাহলে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে তদানিন্তন মূখ্য মন্ত্রী সৰ্বানন্দ সোনয়াল কে ধরে জেলা শাসক বিশ্ব নাথনের সময় ক্লেভার হাউস গাঁও পঞ্চায়েতের অধীনে যে ১৮১ বিঘা জমি আবনটন করিয়েছিলেন- তা কি বাতিল হয়ে গেছে। এই জমি আবনটনের পর ভবন নির্মাণের জন্য ৮১ কোটি টাকার প্লেন ইষ্টিমেট দিল্লিতে পাঠানো হলে প্রতি রক্ষা মন্ত্রক আসামের এই দ্বিতীয় এই সৈনিক স্কুল টি মঞ্জুর করেছিল। এব্যপারে সাংসদ রায়ের প্রতিক্রিয়া জানতে দুবার ফোন করেও তাঁকে পাওয়া যায় নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *