মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠেয় এই পাঠ্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও শিশু কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগ এবং শিক্ষা মন্ত্রী রনোজ পেগু উপস্থিত থাকবেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : অঙ্গনাদি কর্মীদের জন্য আগামী ১লা ফেব্রুয়ারি থেকে গুয়াহাটিতে ছ মাসের একটি সার্টিফিকেট পাঠ্যক্রম শুরু হবে। মহিলা ও শিশু কল্যাণ বিভাগের উদ্যোগে অনুষ্ঠেয় এই পাঠ্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও শিশু কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগ এবং শিক্ষা মন্ত্রী রনোজ পেগু উপস্থিত থাকবেন।গুয়াহাটির পাঞ্জাবাড়িস্থ শঙ্কর দেব কলা ক্ষেত্রের শ্রী শ্রী মাধব দেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে ওই দিন বেলা ১১ টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে র মাধ্যমে এই পাঠ্য ক্রমের কার্য সূচী শুরু করা হবে।


