অধ্যাপক নিগ্রহ, ডিসিকে ক্ষমা চাইতে হবে,দাবিতে বিক্ষোভে উত্তাল কাছাড় কলেজ

< 1 - মিনিট |

জেলা প্রশাসনকে কাছাড় কলেজে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ,দাবি ছাত্র ছাত্রীদের l

অজিত দাস

কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথকে গ্রেফতার ও অধ্যাপক স্বদেশ রঞ্জন দাসের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে কলেজের প্রধান গেট বন্ধ করে ছাত্র ছাত্রীদের উত্তাল প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন l জেলা প্রশাসনকে কাছাড় কলেজে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ,দাবি ছাত্র ছাত্রীদের l চতুর্থ শ্রেণীর পরীক্ষার দিন শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর নাথকে পরীক্ষার প্রটোকল ভাঙ্গার অভিযোগে কাছাড় পুলিশ গ্রেফতার করেছিল l

জেলা উপায়ুক্ত রোহন ঝার এফ আই আর এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অধ্যক্ষ নাথকে l
ইতিমধ্যে অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে শর্তসাপেক্ষে পুলিশ মুক্তি দিয়েছে যদিও কাছাড় কলেজের ছাত্র ছাত্রীরা এই ঘটনা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে l বিনা কারণে অধ্যক্ষকে গ্রেফতার করা ও কলেজের ফিলোসফি বিভাগের অধ্যাপক ড,:স্বদেশরঞ্জন দাসের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উত্থাপিত করে আজ সকাল থেকে কলেজের ছাত্র ছাত্রীরা l কলেজের মূল প্রবেশ দ্বার বন্ধ করে শ শ ছাত্র ছাত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *