ASSAM | অনলাইনে ঘরে বসে মদ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ

< 1 - মিনিট |

AIDSO, AIDYO, MSS এর রাজ্য জুড়ে প্রতিবাদ কার্য্যসূচী পালন

অজিত দাস

রাজ্য জুড়ে একাধারে ড্রাগস এর বিরুদ্ধে  জোড়দার অভিযান অপরদিকে অনলাইনে ঘরে বসে মদের মতো মারাত্মক চরিত্র ধ্বংসকারী বস্তু সহজে পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার মতো কাজ সম্পূর্ণ পরষ্পর বিরোধী ও সরকারের দ্বিচারিতা আখ্যায়িত করলেন  AIDSO, AIDYO, MSSএর কর্মকর্তারা।

সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারী করা বিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করে শণিবার রাজ্যজুড়ে প্রতিবাদ প্রদর্শন করেন উক্ত সংগঠনগুলি। উনারা বলেন, “মদ নয়, আমরা শিক্ষা চাই। মদ নয়, চাকরী চাই”। সরকারের উচিত শিক্ষা,স্বাস্থ্য, দিন দিন বর্ধিত বেকারত্বের দিকে নজর দেওয়া। এটা না করে মদের মত ধ্বংসাত্মক একটা বস্তুকে সহজলভ্য করার প্রতি এত আগ্রহ কোনোমতেই কাম্য নয় সরকারের কাছে।

বরং উনারা রাজ্য জুড়ে মদ বিক্রি বন্ধ করে দেওয়ারই পক্ষপাতি। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের উদাহরণ দিয়ে উনারা বলেন, মিজোরাম যদি মদ বন্ধ করতে পারে তাহলে আসাম কেনো পারবে না?

উনারা জানান, সরকারের উচিৎ জনস্বার্থে এই বিজ্ঞপ্তিকে ফিরিয়ে নেওয়া। পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতার আবেদন রাখেন তারা। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সচেতন মহলেরও এগিয়ে এসে সদর্থক ভূমিকা রাখা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন উনারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *