উত্তর-পূর্বাঞ্চলে রন্ধন গ্যাসের হাহাকার দেখা দেওয়ার সম্ভাবনা
KRC Times Desk
করোণার এই সঙ্কটপূর্ণ সময়ে সমগ্র রাজ্যের সাথে উত্তর-পূর্বাঞ্চলে রন্ধন গ্যাসের হাহাকার দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে।দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, বৈঠকের পর সুরাহা না মেলায়, সমগ্র রাজ্যের সাথে বুধবার থেকে রন্ধন গ্যাস সিলিন্ডার পরিবাহী গাড়ি মালিক সংস্থা “বরাকভ্যালী প্যাক্ট এলপিজি প্যাক্ট ট্রান্সপোর্ট ইউনিয়ন অনির্দিষ্টকালীন ধর্মঘটে বসল।
বরাকভ্যালীর একমাত্র রন্ধন গ্যাস বিতরক কেন্দ্র বড়খলার জারইলতলা গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে শুক্রবার ধর্মঘটে বসে ইউনিয়নের নেতারা এলপিজি কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। এদিনের ধর্মঘটের শুরুতে সংস্থার পক্ষে ছিলেন সভাপতি সুজিত ভট্টাচার্য, সম্পাদক কঙ্কন নারায়ন সিকদার ছাড়া পঙ্কজ নাথ, আপ্তাব উদ্দিন লস্কর, সংগ্রাম রায়, রঞ্জিত কুমার সিং,সুমঙ্গল সিংহ,রাজেন সিংহ প্রমুখেরা।
সম্পাদক কঙ্কন নারায়ন বলেন,মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে সিলিন্ডার পরিবাহী গাড়ি ভাড়া বৃদ্ধি সহ কিছু দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু, তাদের আন্দোলন আইওসি কর্তৃপক্ষ একপ্রকার প্রহসনে ফেলে দিচ্ছে।ফলে, অর্থহীন হয়ে গেছে সরকার, আইওসি কর্তৃপক্ষ ও তাদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো। বস্তুত সিদ্ধান্তগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ফলে,তারা রন্ধন গ্যাস পরিবাহী লরি চলাচল বন্ধ রেখে এ ধর্মঘটে বসতে বাধ্য।
জিনিসের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকারী মাসোহারা থেকে শ্রমিকের মজুরি বাড়লেও।এলপিজি গ্যাস পরিবহনে ব্যতিক্রম কেন? প্রশ্ন তুলেছেন তারা।


