রেল বিভাগ সূত্রে জানা গেছে যে রেলওয়ে র জোনেল ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক হারাণ দে র এই মর্মে করা এক দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের প্রধান কমারসিয়েল ম্যানেজার কে বিষয়টি পরীক্ষা করে প্রতি বেদন দাখিল করতে বলেছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – অরুনাচল প্রদেশের নাহরলাগুন ও শিলচরের মধ্যে ট্রেন যোগাযোগ চালু করার বিষয়টি রেল বিভাগ বিবেচনা করছে। রেল বিভাগ সূত্রে জানা গেছে যে রেলওয়ে র জোনেল ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক হারাণ দে র এই মর্মে করা এক দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের প্রধান কমারসিয়েল ম্যানেজার কে বিষয়টি পরীক্ষা করে প্রতি বেদন দাখিল করতে বলেছে।
এদিকে শিলচরকে রাজধানী এক্সপ্রেস ট্রেনের দ্বারা সংযুক্ত করার উদ্দেশ্যে মনিপুরের তদানিন্তন রাজ্যপাল ড নাজমা হেপতোল্লা রেল মন্ত্রী কে দুবছর আগে যে চিঠি দিয়েছিলেন -তা রূপায়ন করতে হারাণ বাবু উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে র জেনারেল ম্যানেজার কে মঙ্গলবার এক ইমেইলে অনুরোধ জানিয়েছেন ।
উল্লেখ্য যে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের দাবি অনুযায়ী মনিপুরের রাজ্যপালের দ্বারা ২০১৯ সালে রেল মন্ত্রীর কাছে প্রেরিত ওই চিঠিতে ইম্ফল অবধি রাজধানী এক্সপ্রেস চালু করার আগে র্পর্যন্ত রাজধানী এক্সপ্রেস শিলচর নিয়ে আসতে বলা হয়েছিল। এতে বলা হয় যে পরে এটি ইম্ফল পর্যন্ত সম্প্রসারিত করা সম্ভব হবে।ড হেপতুললা চিঠিতে আরও বলেন যে ইম্ফলের জন্য নির্ধারিত রাজধানী এক্সপ্রেস ট্রেন এখন ই শিলচর অবধি শুরু করতে অসুবিধা থাকলে ডিব্রুগড় পর্যন্ত বর্তমানে যে দুটি রাজধানী এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে -এর একটি দিল্লী ও শিলচরের মধ্যে চালানো হোক।


