অসমিয়া ভাষায় কথা না বলার অপরাধে স্থানীয় লাচিত সেনা সদস্যদের রোষের মুখে পড়তে হল করিমগঞ্জের মূরাদ হোসেন তালুকদার কে

< 1 - মিনিট |

যদি একই রাজ্যের বাসিন্দা হয়ে বরাকের ছেলে মেয়েরা ব্রহ্মপুত্র উপত্যাকায় গিয়ে কাজ করতে না পারে তবে বরাকের এই রাজ্যের অন্তর্ভুক্ত থেকে লাভ কি?

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি- টাটা কোম্পানির অধীন একটি ট্রান্সমিশন প্রকল্পের ঠিকাদারের কাজ নিয়ে নর্থ লখিমপুর জেলায় গিয়েছিলেন করিমগঞ্জ জেলার বাসিন্দা মূরাদ হোসেন তালুকদার। কিন্তু শুধু অসমিয়া ভাষায় কথা না বলার অপরাধে তাকে স্থানীয় লাচিত সেনা সদস্যদের রোষের মুখে পড়তে হয় এবং হেনস্থা করা হয় ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

যদিও স্থানীয়দের সহায়তায় সমস্যাটি মিটমাট করা হয় কিন্তু এই তিক্ত অভিজ্ঞতায় তিনি কাজ চালিয়ে যাবার আগ্রহ হারিয়ে তার সঙ্গের শ্রমিক সহ বরাকে ফিরে আসেন। আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে তার ক্ষোভ ব্যক্ত করেন মুরাদ হোসেন তালুকদার।

এদিন তিনি বলেন যে যদি একই রাজ্যের বাসিন্দা হয়ে বরাকের ছেলে মেয়েরা ব্রহ্মপুত্র উপত্যাকায় গিয়ে কাজ করতে না পারে তবে বরাকের এই রাজ্যের অন্তর্ভুক্ত থেকে লাভ কি? এরকম হলে বরাককে আলাদা করে দেওয়াই উচিত বলে তিনি মন্তব্য করেন ।

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *