আগামী ৩০ অক্টোবর পুলিশ সুপার কার্যালয়ে এক পাসপোর্ট মেলার আয়োজন করা হচ্ছে

< 1 - মিনিট |

যাদের পাসপোর্ট ভেরিফিকেশন এখনও হয়নি তাদের সুবিধার্থে একদিনের জন্য এই পাসপোর্ট মেলার আয়োজন করা হচ্ছে

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধিপাসপোর্টের বৈধ কাগজপত্র নিয়ে যারা আসবেন তাদের জন্য পাসপোর্ট মেলার আয়োজন করা হচ্ছে আগামী ৩০ অক্টোবর । একথা জানিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাত্মা বলেন, এই ভেরিফিকেশন মেলার ফলে অনেকেই হয়রানির শিকার হবেন না। পুলিশ সুপার বলেন পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি কাছাড়ে অনেক পাসপোর্ট এর ভেরিফিকেশন বকেয়া পড়ে আছে। তাই যাতে তাড়াতাড়ি এটা হয় এর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে ।

এতে অংশ নিতে তিনি আবেদনকারীদের প্রতি আহ্বান জানান । ৩০ অক্টোবর সকাল দশটা থেকে এই মেলা হবে ।

Advertisement

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *