আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে জানিয়েছে, ‘বিগত ২৪ ঘন্টায়, আফগানিস্তানের ১৫টি প্রদেশে ১৮টি অভিযানে খতম হয়েছে ১০৯ জন জঙ্গি। জখম হয়েছে ৪৫ জন জঙ্গি এবং গ্রেফতার করা হয়েছে ৫ জন জঙ্গিকে।’
কে আর সি টাইমস ডেস্ক
আফগানিস্তানে জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল আফগান সুরক্ষা বাহিনী। গত ২৪ ঘন্টায় আফগানিস্তানে সুরক্ষা বাহিনীর অভিযানে খতম হয়েছে কমপক্ষে ১০৯ জন সন্ত্রাসবাদী। এছাড়াও অন্ততপক্ষে ৪৫ জন সন্ত্রাসবাদী জখম হয়েছে। বিগত ২৪ ঘন্টায় আফগানিস্তানের ১৫টি প্রদেশে ১৮টি অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযানে খতম হয়েছে কমপক্ষে ১০৯ জন সন্ত্রাসবাদী। গ্রেফতার করা হয়েছে ৫ জন জঙ্গিকে এবং জখম হয়েছে ৪৫ জন সন্ত্রাসবাদী।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে জানিয়েছে, ‘বিগত ২৪ ঘন্টায়, আফগানিস্তানের ১৫টি প্রদেশে ১৮টি অভিযানে খতম হয়েছে ১০৯ জন জঙ্গি। জখম হয়েছে ৪৫ জন জঙ্গি এবং গ্রেফতার করা হয়েছে ৫ জন জঙ্গিকে।’ নিহত ও আহতরা জঙ্গিরা তালিবান-সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে আরও জানিয়েছে, নীজরব জেলায় অফগান সেনাবাহিনীর এয়ারস্ট্রাইকে খতম হয়েছে ৯ জন তালিবান জঙ্গি। চারটি শক্তিশালী ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। লাঘমান প্রদেশের আলি শেইং জেলায় এয়ারস্ট্রাইকে খতম হয়েছে ৩ জন জঙ্গি। লোগার প্রদেশের মহম্মদ আঘা জেলায খতম হয়েছে ১২ জন জঙ্গি। ধ্বংস করে দেওয়া হয়েছে অস্ত্রভাণ্ডার। এছাড়াও গজনী, পাকটিকা প্রভৃতি জেলায় আফগান সেনার অভিযানে খতম হয়েছে সন্ত্রাসবাদীরা।


