আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃত ভারতীর সহযোগিতায় গত ০৯ ও ১০ ডিসেম্বর “সংস্কৃতে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

2 - মিনিট |

উক্ত সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে সংস্কৃত ও বিজ্ঞানের পণ্ডিতগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন

প্রকৃতি নিউজ কনসার্ন

আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃত ভারতীর সহযোগিতায় গত ০৯ ও ১০ ডিসেম্বর “সংস্কৃতে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারটি আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব ইন্ডিয়ান নলেজ সিস্টেম ও নর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থানুকূল্যে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোবিন্দ শর্মা এই সেমিনারের কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

উক্ত সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে সংস্কৃত ও বিজ্ঞানের পণ্ডিতগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন। উক্ত সেমিনার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করছেন। মূল বক্তব্য প্রদান করেছেন অধ্যাপক সত্যনারায়ণ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

সত্রে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ড. রঘুনাথ নেপাল, নেপাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ড. জাম্বুগাহাপিটিয়ে ধম্মলোকা, পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়, শ্রীলঙ্কা থেকে ছিলেন অনলাইন মাধ্যমে এবং ড. শংকর ভট্টাচার্য্য, সভাপতি, সংস্কৃত ভারতী পূর্বোত্তর ভারত। আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ড. স্নিগ্ধা দাস রায়, অধ্যাপিকা ভাগীরথী বিশ্বাস, অধ্যাপক ড. শান্তি পোখরেল এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব ইন্ডিয়ান নলেজ সিস্টেমের পরিচালক অধ্যাপক এ. নটরাজু সহিত আরো অন্যান্য সংস্কৃত বিদ্বান পণ্ডিতরা উপস্থিত ছিলেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

মোট ১০টি পারিভাষিক সত্রে অফলাইন মাধ্যমে ৩৭ টি গবেষণাপত্র এবং অনলাইন মাধ্যমে 47 টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা। নুষ্ঠানস্থলে সংস্কৃত বিজ্ঞান প্রদর্শিনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত বলেন সংস্কৃত ভাষা বৈজ্ঞানিকভাবে সমৃদ্ধ এবং সকল ভাষার জননী স্বরূপা। তিনি আরো বলেন এই ভাষা সর্বজনের ভাষা, এর প্রচার ও প্রসার হওয়া উচিত এবং ভবিষ্যতে এটি রাষ্ট্রভাষা হিসেবে পরিগণিত হওয়া উচিত।

সেমিনারের কো-অর্ডিনেটর ড. গোবিন্দ শর্মা বলেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অন্যান্য সদস্যরা, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, শোধ ছাত্র-ছাত্রীরা, এবং স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টার ফল হচ্ছে এই সেমিনার। এই সেমিনারে অন্যান্য বিভাগ থেকে যেমন পদার্থবিজ্ঞান বিভাগ(PhysicsDept.) , রসায়ন বিভাগ(Chemistry Dept.) , হিন্দি বিভাগ(Hindi Dept.) , দৃশ্যমান অংকন বিভাগ(Visual Arts Dept.) , দর্শন বিভাগ(Philosophy Dept.) ইত্যাদি বিভাগ থেকে বিদ্বানেরা সেমিনারে অংশগ্রহণ করে নিজেদের মত উপস্থাপন করেন, এর ফলে উপস্থিত সকলেই উপকৃত হয়েছেন। তিনি অবশেষে বলেন যে এই সেমিনারের মধ্য দিয়ে অনেক নতুন বিষয় জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *