আসাম সরকারের হোম এফেয়ার্স কমিশনার সেক্রেটারী জ্ঞানেন্দ্র ত্রিপাঠীর কনভয় আটকে দিলো মিজো আই আর ব্যাটেলিয়ান

< 1 - মিনিট |

আসাম মিজোরাম সীমান্তে উত্তেজনা

KRC Times Desk

ভিডিও ফুটেজ

আসাম সীমান্তে ঘন ঘন মিজো আগ্রাসনের খবরের পরিপ্রেক্ষিতে গতকাল আসাম-মিজোরাম সীমান্ত অঞ্চল পরিদর্শন করার উদ্দেশ্যে কাছারের DFO সানিদেও চৌধুরী, ADC দীপক জিডুং, সোনাই সার্কেলের সার্কেল অফিসার সুদীপ নাথ এবং অন্য আরো বরিষ্ট আধিকারিককে সঙ্গে নিয়ে রওয়ানা দেন শ্রীযুক্ত ত্রিপাঠী।

এই উচ্চস্তরীয় প্রতিনিধি দল প্রথমে লায়লাপুর বিট অফিসে উঠেন। সেখান থেকে সীমান্তের দিকে কিছুটা এগোতেই মিজো IR ব্যাটেলিয়ান ও কেন্দ্রীয় বাহিনী মিলে আটকে দেয় তাদের কনভয়।

প্রতিনিধি দলের কাছে অনুমতিপত্র চাইলে DFO সানিদেও চৌধুরী প্রশ্ন করেন “ আসামের সীমানার ভেতর নিজ রাজ্যের সীমা পরিদর্শনের জন্য অনুমতি পত্র লাগবে কেনো?”

এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলে উভয় পক্ষের মধ্যে। প্রায় আধঘণ্টা ধরে আটকে রাখা হয় কনভয়। ঘটনাচক্রে সেই সময় মিজোরাম সাইড থেকে আরেক প্রতিনিধি দল এসে পৌঁছয় ঘটনাস্থলে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মিজো আগ্রাসন ও দৌরাত্ম্যের সরজমিনে প্রত্যক্ষ অভিজ্ঞতা হলো শ্রীযুক্ত ত্রিপাঠীর। আসাম সীমান্তের ভিতর অবৈধভাবে গড়ে উঠা মিজো কনষ্ট্রাকশন ও স্বচক্ষে দেখে যান এদিন।

কাছার প্রশাসনের সাথে বৈঠক সেরে শ্রীযুক্ত ত্রিপাঠী গতকাল হাইলাকান্দি রওয়ানা দেন। সেখানে কিছুদিন আগে দূষ্কৃতিদ্বারা জ্বালিয়ে দেওয়া পরিত্যক্ত ঘরবাড়ি পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, শ্রীযুক্ত ত্রিপাঠী আসাম-মিজোরাম সীমান্তের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নিতেই উপত্যকায় এসেছেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পরই প্রশাসনকে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে।

যদিও এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে এটা স্পষ্ট করা হয়েছে যে আসামের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া যাবেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ সময়ের দাবী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *