ইম্ফল-শিলচর রুটে যাত্রীবিমান চালু করার দাবীতে এয়ার ইণ্ডিয়াকে চিঠি

< 1 - মিনিট |

“উড়ান” যোজনার অধীনে গত বছর চালু হওয়ার কথা ছিলো এই রুটে বিমান সেবা

KRC Times Desk

 

ক্রমবর্ধিত যাত্রী চাহিদার প্রতি নজর রেখে ইম্ফল-শিলচর বিমান সেবা পুণরায় চালু করার আবেদন জানিয়ে দিল্লীস্থিত এয়ার ইণ্ডিয়ার চেয়ারম্যানকে এক পত্র দিলেন “প্রকৃতি নিউজ কনসার্ন” এর সম্পাদক তথা চেয়ারম্যান হারাণ দে।

 

তার চিঠিতে তিনি উল্লেখ করেন যে- কয়েক বৎসর পূর্বে বন্ধ করে দেওয়া এই রুটের বিমান সেবা “উড়ান” যোজনার অধীনে গত বছর পুণরায় চালু হওয়ার কথা ছিলো। আগামী জুলাই মাস থেকে যেন এই রুটে যাত্রীবাহী বিমান চলাচল চালু করা হয় সে ব্যাপারে  এয়ার ইণ্ডিয়াকে পদক্ষেপ গ্রহনের আর্জি জানান তিনি।

 

সঙ্গে এও উল্লেখ করেন –এয়ার ইণ্ডিয়া চাইলে বোয়িং বিমানের পরিবর্তে  বর্তমানে যে  ATR 72 বিমান গুয়াহাটি-তেজপুর-লীলাবাড়ি রুটে চলাচল করছে সেটিকে গুয়াহাটি-শিলচর-ইম্ফল রুটে চালানোর ব্যবস্থাও করা যেতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *