ওই সংস্থার সমস্ত কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা কেন্দ্রের
কে আর সি টাইমস ডেস্ক
উজবেকিস্তানে সংস্থার তৈরি কফ সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। দ্রুত সেই বিতর্কিত ওষুধ প্রস্তুতকারী সংস্থা মারিয়ন বায়োটেকের সমস্ত কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে ওই সংস্থার কফ সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটারে নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। উজবেকিস্তান সরকারের দাবি, ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে সে দেশে ১৮টি শিশুর মৃত্যু হয়েছে। যে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকে ভারতে তৈরি কফ সিরাপ Doc-1 Max অত্যাধিক পরিমাণ খেয়ে ফেলেছিল। পরীক্ষা নিরিক্ষা করে নাকি ওই কফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতীয় ওই কফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে উজবেক সরকার। সেদেশের বাজার থেকে ওই ভারতীয় সংস্থার সমস্ত কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


