রাজ্যিক সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান তথা সোনাই প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্করের ভাগিনা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – এবার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাছাড় পুলিশ গ্রেফতার করল রাজ্যিক সংখ্যালঘু উন্নয়ন কমিশনের চেয়ারম্যান তথা সোনাই প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্করের ভাগিনা আমজাদ হোসেনকে ।কাছাড় পুলিশ আমজদ সহ শিপার আহমেদ এবং মিসবাউল ইসলাম নামের দুজনকে ও গ্রেফতার করেছে ।
অভিযোগ মতে গত দুদিন পূর্বে দিগরখাল থেকে কাছাড় পুলিশ জব্দ করেছিল তিনটা সারভর্তি ট্রাক । আর এই সার বুঝাই ট্রাকগুলো জব্দ করার পর তদন্তে নেমে কাছাড় পুলিশ আমজাদ হোসেন, শিপার আহমেদ, মিসবাউল ইসলাম নামের তিনজনকে গ্রেফতার করে। তার মধ্যে আমজাদ হোসেন হলেন আমিনুল হক লস্করের ভাগিনা।

আমজাদের ঘর বেরেঙ্গা, শিপার আহমেদের ঘর ধলাই ভাগা ,এবং মিসবাউল ইসলাম রাজখা ঘর উত্তরকৃষ্ণপুর। দীর্ঘদিন থেকে ধৃত এই তিন জন কাছাড়ের সার সিন্ডিকেট চালিয়ে এসেছিলেন বলে অভিযোগ । এই চক্রের সঙ্গে আরো লোক জড়িত রয়েছেন । শীঘ্রেই এদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্বা ।
এদিকে সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিজেপি বিধায়ক আমিনুল হক লস্করের ভাগিনা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর গোটা জেলায় যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


