সোমবার গভীর রাতে একটি ট্রাকের সিক্রেট চেম্বার থেকে ৭৬৪ টি সাবান কেস থেকে কয়েক কোটির হেরোইন উদ্ধার
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – করিমগঞ্জ পুলিশ ও বিএসএফের ফের সাফল্য । করিমগঞ্জ জেলার পাথারকান্দি থেকে একটি ট্রাক থেকে কয়েক কোটির হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে একটি ট্রাকের সিক্রেট চেম্বার থেকে ৭৬৪ টি সাবান কেস পাওয়া যায় । এবং কেসগুলো থেকে ৯.৪৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷পাশাপাশি গ্রেফতার করা হয় ট্রাকের চালককে । ইতিমধ্যেই তাকে জেরা শুরু করেছে পুলিশ ।
গাড়িতে বোঝাই করে কয়েক কোটির হিরোইন সে কি করে ওই এলাকায় এনেছিল এবং কোথা থেকে এনেছিল, কাদের দেওয়ায় জন্য এনেছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকরা ।এদিকে বৃহৎ পরিমাণের ড্রাগস উদ্ধারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা একটি টুইট করেছেন।
বিজ্ঞাপন


