এ খবর ভুয়ো বলে উড়িয়ে দিল কেন্দ্র
কে আর সি টাইমস ডেস্ক
করোনা টিকা থেকে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে। এ কথা স্বীকার করে নিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সম্প্রতি এমন খবরই উঠে আসে শিরোনামে। এবার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা তথা ভিত্তিহীন বলে জানিয়ে দিল কেন্দ্র। একটি সংবাদমাধ্যম জানিয়েছিল, আইসিএমআর ও সিডিএসসিও নাকি নিশ্চিত করেছে যে কোভিড ভ্যাকসিন শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাচ্ছে। প্রতিটি করোনা টিকারই শরীরে প্রভাবের আধিক্য দেখা দিচ্ছে। যার অর্থ করোনা টিকা শরীরের ক্ষতিই করছে।
স্বাভাবিক ভাবেই এমন খবরে ছড়ায় চাঞ্চল্য। মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশের বিরাট অংশের মানুষই করোনা টিকার জোড়া ডোজ নিয়েছেন। অনেকে আবার সুরক্ষিত থাকতে প্রিকশন ডোজও নিয়েছেন। কেন্দ্র, রাজ্য সব তরফেই সাধারণ জনতাকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বহুবার আহ্বানও করা হয়েছে। ফলে যখন খোদ আইসিএমআর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা নিশ্চিত করেছে, তখন কপালে ভাঁজ আমআদমির। কিন্তু এবার সে খবরকে ভুয়ো বলেই সাফ জানিয়ে দিল কেন্দ্র।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


