করোনা : রাহুলকে ভারত জোড়ো যাত্রা বাতিল করার অনুরোধ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

ফের সতর্ক হচ্ছে ভারত

কে আর সি টাইমস ডেস্ক

চিনে হু হু করে বাড়ছে করোনা। প্রভাব পড়তে পারে ভারতেও। সেই আশঙ্কায় রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিল করতে অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, দেশে ফের যাতে করোনা মহামারীর রূপ না নেয়, সেদিকে নজর রেখে জাতীয় স্বার্থে ভারত জোড়ো যাত্রা বাতিল করা উচিত। যদিও কংগ্রেস এর নেপথ্যে রাজনীতি দেখছে। কংগ্রেসের দাবি, সোজা পথে যাত্রা রুখতে না পেরে করোনার দোহাই দিচ্ছে সরকার। শুধু চিন নয়, জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই ফের সতর্ক হচ্ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে ফের করোনা নিয়ে একাধিক নির্দেশিকা দিয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *