চলছে পরিকল্পনা চূড়ান্ত করার কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। খুব দ্রুতই প্রস্তাব যাবে ডিজিসিএ’র কাছে।
কে আর সি টাইমস ডেস্ক
নিউজিল্যান্ডের গিসবর্ন-র এবার কলকাতা বিমানবন্দরেও হতে চলেছে লেভেল ক্রসিং। চলছে পরিকল্পনা চূড়ান্ত করার কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। খুব দ্রুতই প্রস্তাব যাবে ডিজিসিএ’র কাছে।
একমাত্র নিউজিল্যান্ডের গিসবর্ন বিমানবন্দরে রয়েছে লেভেল ক্রসিং। গত কয়েক বছরে কলকাতা বিমাবন্দরে বেড়েছে বিমানের সংখ্যা। খরচও বেড়েছে। তাই উড়ানের গতি আনতেই উত্তর গেটে লেভেল ক্রসিং তৈরির চিন্তা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।সেখানে যাওয়ার রাস্তা সাত নম্বর গেট। দু’দিকের গেটেই থাকবেন নিরাপত্তারক্ষী।কলকাতা বিমানবন্দরের পরিকল্পনা ট্যাক্সি বে’কে বাড়িয়ে মূল রানওয়ের সঙ্গে যোগ করার। ট্যাক্সি বে এবং মসজিদের রাস্তার সংযোগস্থলে লেভেল ক্রসিং তৈরির কথা চিন্তা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


