ছাত্রদের বিরুদ্ধে অধ্যাপকদের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে উঠবে
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শনিবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরী সাংবাদিক সন্মেলন ডেকে কলেজে পরীক্ষার মধ্যে অব্যাহত অধ্যাপকদের আন্দোলন নিয়ে নৈতিকতার প্রশ্ন তুললেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সাংবাদিক সন্মেলনে সম্প্রতি ছাত্রদের বিরুদ্ধে অধ্যাপকদের দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে উঠবে বলেও সরাসরি হুশিয়ারী দেন উপদেষ্টা রূপম।

তিনি আরো বলেন, অধ্যক্ষের সাথে জনাকয়েক অধ্যাপকের আক্রোশ মেটাতে ছাত্রদের ব্যবহার করে চলছে ওই আন্দোলন। এতে ছাত্রদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে।তা কোনভাবেই মেনে নেয় আকসা। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকলে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারতেন অধ্যাপকরা।কলেজের ঐতিহ্য ক্ষুণ্ণ করার পরিকল্পনায় ওই ধরণের আন্দোলন বেছে নেওয়া হয়েছে।এর পেছনে মূল কলকাঠি নাড়ছে এসিটিএ বলে ক্ষোভ তুলে ধরেন রূপম নন্দী পুরকায়স্থ ।
এদিকে, আকসার অন্যতম উপদেষ্টা তথা প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন,শিক্ষা জগতে চরম বিপর্যয় ঘটছে। নৈতিকতার স্তম্ভ শিক্ষক অধ্যাপকদের পথে বসে হট্টগোল আন্দোলন কি শোভা পায় প্রশ্ন ছুড়ে দেন ওই প্রাক্তন অধ্যাপক।
পাশাপাশি মোটা অঙ্কের মাসিক বেতন সত্ত্বেও পাশাপাশি টিউশনি করেন অসংখ্য শিক্ষক। আর পরীক্ষার ফলাফলে টিউশনে থাকা ছাত্রদের বেশী মার্ক দেন ওই অধ্যাপকরা বলে চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।এতে নষ্ট হচ্ছে পরীক্ষার পবিত্রতা বলে উদ্বেগ ব্যক্ত করেন প্রাক্তন অধ্যাপক দত্ত ।
বিজ্ঞাপন


