কাছাড় | কাটিগড়া সমষ্টির কালাইন বাজারে রাস্তা নির্মাণের তিব্র ক্ষুব ব্যক্ত করলেন ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা

< 1 - মিনিট |

কালাইন বাজারে দোকান পাট না ভেঙ্গে বিকল্প ভাবে মহাসড়ক করার জন্য বিনম্র অনুরোধ

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইন বাজারের মধ্যে দিয়ে বড়খলা থেকে বিহাড়া হয়ে মহাসড়ক জুয়াই বদরপুর সড়কে আসামমালার অধিনে লিংক করার জন্য জরিপের কাজে ব্যস্ত রয়েছে আসাম সরকার। এই জমি জরিপের তিব্র ক্ষুব ব্যক্ত করলেন ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তাঁরা খুব ব্যক্ত করে বলেন রাস্তাঘাট বনানো ভালো কথা কিন্তু তারা দীর্ঘ ১৫০ বছর থেকে এখানে বসবাস করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে আসাম মামলার অধীনে রাস্তা বড় করার নামে ঘরবাড়ি দোকানপাট বা ধর্মীয় স্থান গুলাতে সরকার থেকে জরিপ করে দাগ দেওয়া হচ্ছে ভেঙে দেওয়ার জন্য।

মন্ত্রী বিধায়ক ও আধিকারিক দের কাছে স্বারকলিপি প্রধান করেছেন। এমনকি সাংসদ রাজদীপ রায়ের সাথে কথা বলেও ফলস্বরূপ কোন লাভ হয়নি।

আসামের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অধিকারীদের কাছে তারা আবেদন করে বলেন তাদের কথা মাথায় রেখে কালাইন বাজারে দোকান পাট না ভেঙ্গে বিকল্প ভাবে মহাসড়ক করার জন্য বিনম্র অনুরোধ। আর তা নাহলে আগামীতে গনতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন শুরু করতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *