কাছাড়ের ডলু চা বাগানের পর এবার উত্তেজনা আর্কটিপুর চাবাগান এলাকা

< 1 - মিনিট |

শ্রমিকদের পুজোর বোনাস কে কেন্দ্র করে সোমবার আর্কটিপুর চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – কাছাড়ের ডলু চা বাগানের পর এবার উত্তেজনা আর্কটিপুর চাবাগান এলাকা l শ্রমিকদের পুজোর বোনাস কে কেন্দ্র করে সোমবার আর্কটিপুর চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাদের খুব প্রকাশ করেন l তাদের অভিগ নিকটে দুর্গ পুজো কিন্তু এখন পর্যন্ত বোনাস দিচ্ছেন না বাগান কর্তৃপক্ষ l তাই বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শনে নামতে হয়েছে তাদের l

বিজ্ঞাপন

এমন কি বাগান মেনেজারকে ঘেরাও করেন শ্রমিকরা l সমস্ত দিন বাগান এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করে গোটা বাগান এলাকায় l একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে উধারবন্দের বিধায়ক মিহির কান্ত সোম ও প্রাক্তন বিধায়ক অজিত সিং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুতে আসেন l

কিন্তু কিছুতেই থামতে নারাজ শ্রমিকরা ,পুজোর আগে যেকরেই হোক 20% বোনাস দিতে হবে বলে দাবি করেন শ্রমিকরা l কিন্তু বাগান মেনেজার সত্যনারায়ণ সিং ৮% বোনাস দিবেন বলে সাফ জানিয়ে দেন l যার কারণে পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করে l শেষপর্যন্ত কাছাড়ের পুলিশ অধীক্ষক নুমল মহাত্য সি আর পি এফ বাহিনীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন l

বিজ্ঞাপন

KRC TIMES ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *