কাছাড় জেলার ধোয়ারবন্দে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন

< 1 - মিনিট |

বিশ্বের দরবারে গৌরব অর্জনকারী দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের মুখ্য অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করার দাবি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বিজেপি সাংসদ ও ‘রেছলিং ফেডারেশন অফ ইন্ডিয়া’র অধ্যক্ষ বৃজভূষণ সিং কর্তৃক দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের ঘটনার বিরুদ্ধে দিল্লির যন্তরমন্তরে চলা ধর্ণার প্রতি সংহতি জানিয়ে শুক্রবার সারা দেশের সাথে কাছাড় জেলার ধোয়ারবন্দে যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে প্রতিবাদ দিবস পালন করা হয়।

প্রতিবাদ দিবসে সামিল সংগঠনের সদস্য সদস্যারা দাবি তুলেন যে বিশ্বের দরবারে গৌরব অর্জনকারী দেশের মহিলা কুস্তিগীরদের উপর চালানো যৌন নির্যাতনের মুখ্য অভিযুক্ত বিজেপি সাংসদকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সংগঠনের কাছাড় জেলা কমিটির সদস্য তথা ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক সুজিত আকুড়া বলেন, দেশের মহিলা ক্রীড়াবিদদের সন্মান রক্ষার লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুখে বেটি বাঁচাও এর স্লোগান দেন অথচ তাঁর সরকার ধর্ষকদের সাহায্য করে। এ আই ডি ওয়াই ও মহিলাদের উপর সংগঠিত এই অত্যাচারের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের সমর্থনে সারা দেশে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *