বিডিএফের ডাকা সকাল পাঁচটা থেকে বারো ঘন্টার বনধ উপত্যকার গ্রাম-শহরে ব্যাপক সাড়া ফেলেছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বরাক জুড়ে প্রভাব ফেলছে বনধ। বিডিএফের ডাকা সকাল পাঁচটা থেকে বারো ঘন্টার বনধ উপত্যকার গ্রাম-শহরে ব্যাপক সাড়া ফেলেছে। কিছু স্থানে পিকেটার্স থাকলেও অধিক স্থানে কোন পিকেটার্স ছিলেন না। জনগণের সমর্থনেই বনধে প্রভাব পড়েছে। সকালে শিলচর শহর থেকে চারজন পিকেটারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে ও বাঙালি নবনির্মাণ সেনার তিন সদস্য। তবে আমাদের কেমেরার লেন্স ধরা মেলেনি একজন পিকেটার ও l
হাইলাকান্দিতে জোরদার ভাবে বনধ পালন চলছে। বিভিন্ন সংগঠন সমর্থন জানিয়ে বনধকে সফল করতে ময়দানে নেমেছেন কর্মকর্তারা। পুলিশও কড়া পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার হন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর সহ ১৫ জন সদস্য। কৃষক মুক্তির নেতৃত্বে প্রতিবাদকারীদের কৃষ্ণপুর এলাকার জাতীয় সড়ক থেকে গ্রেফতার করে লালা থানায় নিয়ে আসে পুলিশ ।
করিমগঞ্জে আংশিক সাড়া পড়ে। বাজার সমিতি দোকানপাট বন্ধ রাখলেও যানবাহন চলাচল করছে। কোন পিকেটার্স মাঠে দেখা যায়নি। গ্রেফতারের কোন খবর নেই।উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের নিয়োগ তালিকায় বরাক উপত্যকার প্রার্থীদের সংখ্যা নগণ্য। বরাকের বেকারদের প্রতি বৈষম্য এবং শিলঙে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা অবদি ১২ ঘন্টা ব্যাপী বরাক বনধের ডাক দেয় বিডিএফ।

Follow Us


