কাশ্মীরে নিরপরা মানুষ মরলে লাভবান হয় বিজেপির

< 1 - মিনিট |

বিস্ফোরক মন্তব্য পিডিপি নেত্রী মেহবুবার

কে আর সি টাইমস ডেস্ক

নতুন বছরের শুরুতে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন ছয় জন। ওই ঘটনা সূত্রে বিজেপিকে তীব্র আক্রমণ করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, কাশ্মীরে নীরিহ মানুষ মারা গেলে লাভ হয় গেরুয়া দলের। গত রবিবার রাজৌরিতে নাশকতা ঘটে ডাংরি নামের একটি গ্রামের মন্দির চত্বরে। সেই ঘটনার কথা টেনে মেহবুবা বলেন, কাশ্মীরে নিরপরাধ মানুষকে হত্যা করা হলে লাভবান হয় বিজেপি।

কারণ ওরা সংখ্যালঘুদের বিরুদ্ধে গল্প ফাঁদে এবং বাকি ভারতের কাছে কাশ্মীরিদের দানব হিসেবে তুলে ধরে। যদিও কেন এই ঘটনা ঘটছে সেই প্রশ্ন তোলা হয় না। পাশাপাশি রবিবারের জঙ্গি হামলার জন্য সেনাকে দায়ী করেন পিডিপি নেত্রী। বলেন, রাজৌরির মানুষের অভিযোগ, জঙ্গি হামলার জান্য দায়ী সেনা। তিনি দাবি করেন, স্থানীয় মানুষ আগেই এলাকায় জঙ্গি তৎপরতার কথা জানিয়েছিল সেনাকে। তার পরও হামলা হয়েছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *