কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

1 ভারতে বসবাসকারী প্রত্যেকে হিন্দু, সবার ডিএনএ এক/মন্তব্য সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের

২ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

৩ প্রশাসনের নোটিশ সত্ত্বেও ১৮ নভেম্বর বনধ হবেই/জানালেন প্রদীপ দত্তরায়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিকই হিন্দু। ৪০ হাজার বছর থেকে এই উপমহাদেশ সবাই একসঙ্গে আছে ন। ছত্রিশগড়ে এক সভায় এই মন্তব্য করেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন ধর্ম যাই হোক ভারত উপমহাদেশের প্রতিটি মানুষই হিন্দু। কারণ সবার ডিএনএ এক। মোহন ভাগবতের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। সঙ্ঘ প্রধান এধরনের মন্তব্য এর আগেও করেছেন। ভারত উপমহাদেশ বলতে তিনি পাকিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশ আফগানিস্তানকেও বোঝাচ্ছেন।

সংবাদ 2- ২০২৪ সালের আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেনপ্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফ্লরিডায় তিনি তার প্রচার শুরু করে বলেন, আমেরিকা কে বিশ্বের মধ্যে একটি মহাদেশ হিসেবে প্রতিষ্ঠা করাই হলো তার লক্ষ্য। আগামী নির্বাচনে কোন অবস্থায় জো বাইডেনকে জিততে না দেওয়া। ট্রাম্পের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। গত নির্বাচনে তিনি হারলেও মোট ভোটের হিসেবে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন থেকে বেশি ভোট পেয়েছিলেন

সংবাদ 3- জি-টুয়েন্টি দেশগুলির সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব আজ অনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই দায়িত্ব তুলে দেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, গান্ধী বুদ্ধ র দেশ ভারতে আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে। জি টুয়েন্টি ভুক্ত দেশগুলির পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা হবে তার লক্ষ্য।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 4- বনধ প্রত্যাহারের জন্য প্রশাসনিক হুমকি।নোটিশ । থানার ওসি একথা বলার কে প্রশ্ন বিডিএফ এর। একই সঙ্গে জানিয়ে দেওয়া হলো ১৮ নভেম্বরের বনধ হচ্ছে । বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর ডাকা আগামী ১৮ নভেম্বরের ১২ ঘন্টার বরাক বনধের পরিপ্রেক্ষিতে এই বনধ প্রত্যাহার করার নির্দেশ দিয়ে সম্প্রতি বিডিএফ নেতৃত্বকে হুমকি নোটিশ পাঠিয়েছে পুলিশ প্রশাসন

এই ব্যাপারে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে তারা গত ১০ নভেম্বর তাঁদের দাবি সংবাদ প্রতিনিধিদের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং সরকারকে জানিয়েছিলেন এবং আগামী সাতদিনের মধ্যে সরকারের তরফে তা মেনে নেওয়া না হলে তার প্রতিবাদে ১৮ নভেম্বর বরাক বনধ পালনের জন্য বরাক বাসীকে আহ্বান জানিয়েছিলেন । কিন্তু এই দাবি নিয়ে সরকার কিছু জানায়নি। তাই প্রশাসনের নোটিশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছেন না। বনধ স্বতঃস্ফূর্তভাবে পালন করার অভাব আহ্বান জানান তিনি।

সংবাদ 5-জিরিঘাট থেকে ৬ কোটির ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক মহিলা। জিরিঘাট পুলিশ এক অভিযান চালিয়ে বুধবার জিরিঘাট এলাকার ডিগলী মনিপুরী বস্তি এলাকায় কুমনেইকিং মাড় এক মহিলার কাছ থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য ৬ কোটি টাকা। এনিয়ে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্বা।এই অভিযানে নেতৃত্ব দেন জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বরা।

সংবাদ 6-সংবাদ মাধ্যমের স্বাধীনতায় সবসময় হস্তক্ষেপ করা হয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবের জাতীয় প্রেস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই সারমর্ম উঠে এলো। শিলচর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগশঙ্খের কর্ণধার বিজয় কৃষ্ণ না তার ভাষণ বলেন সব সময় সংবাদপত্রের উপর চাপ ছিল এখনো আছে। দৈনিক প্রান্তজ্যোতির কর্ণধার নিলয় পাল গোয়েন অত্যন্ত কঠিন সময়ের মধ্যে যাচ্ছে সংবাদ পত্র। বিশিষ্ট সাংবাদিক অতীন দাস তার বক্তব্যে বলেন এখন যা অবস্থা তাতে সংবাদপত্র আর আগের মতো সমাজ গঠনের ভূমিকা নিতে পারবে না অনুষ্ঠানের বক্তব্য রাখেন অধ্যাপক নিরঞ্জন দত্ত সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সঞ্জীব দেবনাথ প্রমুখ।

সংবাদ 7- আগামী ১৮ নবেম্বর থেকে ২৪ নবেম্বর পর্যন্ত বীর লাচিত দিবস পালন করবে জেলা প্রশাসন, একথা জানান জেলাশাসক রোহন কুমার ঝা, তিনি বলেন বিভিন্ন কার্যসূচি নিয়ে ১ সপ্তাহ অনুষ্ঠান চলবে।এদিকে পুলিশ সুপার নুমাল মাহাত্বা জানান ১৮ তারিখ পুলিশ বিভাগ বিভিন্ন সি আরপিএফ বাহিনী সহ পুলিশের এক রেলি বের করা হবে ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *