কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

< 1 - মিনিট |

১) কংগ্রেস আমাকে ৯১ বার গালিগালাজ করেছে /বললেন প্রধানমন্ত্রী
২) ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুইটি এফআইআর করল দিল্লি পুলিশ
৩) দোষী নই প্দত্যাগ করব না /বললেন ব্রিজ ভূষণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কংগ্রেস শুধু আমাকে গালিগালাজ করে যাচ্ছে। এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস আমাকে মোট ৯১ বার গালি দিয়েছে। অবশ্য তাদের গালি আমি গায়ে মাখি না। নিজেরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে ।এখন বিজেপির উন্নয়ন দেখে এই সমস্ত করছে। কর্নাটকে বিজেপি ফের ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন

সংবাদ 2 – কর্ণাটকে নির্বাচনের দশ দিন আগে এখন রাজনৈতিক হওয়া গরম। বিজেপির সর্বভারতীয় সভাপতি ‌ জিপি নাড্ডা কর্নাটকে এক জনসভায় বলেছেন, কর্নাটকে ফের ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসছে ‌। কংগ্রেস সব ধরনের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3- ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি মামলার এফআইআর করল দিল্লির পুলিশ। এর মধ্যে একটি মামলা নাবালিকা সংক্রান্ত। পাসকোর আওতায় এই মামলা নথিভুক্ত করা হয়েছে। এই মামলায় জামিন পাওয়ার প্রশ্নই উঠে না।

সংবাদ 4- কোন অবস্থায় পদত্যাগ করবেন না বলে জানালেন ব্রিজ ভূষণ। তিনি বলেন আমি কোন অপরাধ করিনি তাহলে কেন পদত্যাগ করব। তার দাবি তিনি সম্পূর্ণ নির্দোষ। পুরো ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 5- যন্তর মন্তরে ধরনায় যেসব মহিলা কুস্তিগীর ধরনায় বসেছেন তাদের সামনে এখন নতুন সমস্যা দেখা দিয়েছে।প্রদর্শনস্হলের সব ধরনের আলো কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এমনকি এখানে জল যেতে দিচ্ছে না দিল্লী পুলিশ। এই অভিযোগ করার মহিলা কুস্তিগীররা। এভাবে চললে তারা রাস্তায় নেমে ধরনা করতে বাধ্য হবেন বলে জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *