কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ সর্বাত্মক স্বতঃস্ফূর্ত বনধ‌‌ বরাক উপত্যকায়

২ রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত চিঠি/উদ্বিগ্ন মধ্যপ্রদেশ পুলিশ

৩ গ্রেফতার পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বিডিএফের বরাক বনধ সর্বাত্মক ও সফল হল। শিলচরসহ সহ গোটা উপত্যকা স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শিলচরের সকাল থেকেই দোকানপাট হাটবাজার যানবাহন চলাচল বন্ধ ছিল। শিলচরের প্রধান ব্যবসা কেন্দ্র ফাটক বাজার সকাল থেকেই বন্ধ। স্কুল কলেজ বন্ধ ছিল। অফিসে হাজিরা অত্যন্ত কম। কোন পিকেটার ছাড়াই এই পথ সফল হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বিডিএফ মুখ্য অবায়ক প্রদীপ দত্তরায়।

সংবাদ 2- বনধের সমর্থনে ৪ জন পিকেটার কে গ্রেফতার করেছিল পুলিশ সন্ধ্যা ৫ টায় তাদের কে ছেড়ে দেয় । এদিকে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে জানান থানায় কয়েকজন পুলিশ তাদের সাথে দুর্বব্যবহার করেন , তাঁদের সাথে এদিন বাঙালি নব নির্মাণ সেনা তিনজন গ্রেফতার হয়েছিলেন ।বনধ সফল হওয়ায় তারা বিভিন্ন দল সংগঠন কে ধন্যবাদ জানান।

সংবাদ 3- কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি এসেছে। এ নিয়ে তৎপর মধ্যপ্রদেশ পুলিশ। বলা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়া হবে। তাকে তার বাবা রাজীব গান্ধীর কাছে পাঠিয়ে দেওয়া হবে। চিঠি প্রেরক তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন।

এদিন ইন্দোরে একইসঙ্গে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ পুলিশ এই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে। রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার মধ্যে এই চিঠি আসা তাৎপর্যপূর্ণ ঘটনা। ১৯৮৪ সালের শিখ হত্যা ও দাঙ্গার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

সংবাদ 4- শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কে। গত কয়েকদিন থেকে তাকে লাগাতার জেরা চলছিল। আজ তাকে গ্রেফতার করা হয়। অনুব্রতকে গ্রেফতারের এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সাংসদ শান্তনু সেন বলেন এটা হল বিজেপির বদলা রাজনীতি। সিপিএম এই গ্রেফতারের ঘটনাকে সমর্থন জানিয়েছে।

সংবাদ 5- সন্ত্রাসবাদকে সমর্থন করা কিছু দেশের বিদেশ নীতী দাঁড়িয়েছে। জি ২০শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বের জন্য বিপদ। কিন্তু কিছু দেশ আছে যারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। সন্ত্রাসবাদকে তারা তাদের বিদেশ নীতির অঙ্গ হিসেবে মনে করে। এই মনোভাব পরিবর্তন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সংবাদ 6- বীর লাচিতের ৪০০ তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৭ দিনব্যাপী উদযাপন করবে রাজ্য সরকার। গুয়াহাটিতে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হয়েছে আজ মার্চ পাস্টের মাধ্যমে। শিলচরেও আজ মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর নতুন দিল্লিতে কেন্দ্রীয় অনুষ্ঠান হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। মুখ্য অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *