১ গুজরাটে বিধানসভার নির্বাচন ১ ও ৫ ডিসেম্বর /জানালো নির্বাচন কমিশন
২ শিলচর মেডিকেলে গর্ভবতী রোগীকে লাথি/আটক জুনিয়র ডাক্তার
৩ সমন সত্ত্বেও ইডির সামনে এলেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী
কে আর সি টাইমস ডেস্ক
সংবাদ -1 – গুজরাটে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশন। আগামী এক ও পাঁচ ডিসেম্বর গুজরাটে ভোট গ্রহণ হবে। ফলাফল বের হবে ৮ ডিসেম্বর। আজ এক সাংবাদিক সম্মেলনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

তিনি জানান গুজরাটে 182 টি আসনের জন্য ৫১ হাজার ভোট গ্রহণ কেন্দ্রের ভোট নেওয়া হবে। ৮ ডিসেম্বর হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। হিমাচল প্রদেশে ভোট হবে ১২ নভেম্বর।
সংবাদ -2-শিলচর মেডিকেল কলেজে উত্তেজনা।এক গর্ভবতী মহিলার উপর জুনিয়র ডাক্তারের আক্রমণ lজুনিয়র চিকিৎসককে আটক করেছে পুলিশ lবুধবার রাতে শিলচর মেডিকেল কলেজে এক গর্ভবতী মহিলা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এক জুনিয়র চিকিৎসক l অভিযোগ রোগীর পরিবারের l

অভিযোগ উঠে,গর্ভবতী মহিলাকে মেডিকেল কলেজে নিয়ে গেলে জুনিয়র ডাক্তাররা রোগীর পরিবারের সদস্যদের তাড়িয়ে দেয় l তারা আপত্তি জানালে জুনিয়র চিকিৎসকরা গর্ভবতী মহিলাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় এবং গর্ভবতী মহিলাকে একদল জুনিয়র ডাক্তার মারধর করে মেডিক্যাল থেকে বের করে দেয় l
ঘটনার পর রোগীর স্বজনরা মেডিকেল কলেজে এলে পরিস্থিতি উত্তপ্ত হয় l এ নিয়ে জুনিয়র চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় l একসময় রোগীর আত্মীয়রা হাতে হাতে অস্ত্র নিয়ে জুনিয়র ডাক্তারের উপর চড়াও হলে ঘটনাস্থলে উপস্থিত হয় জুনিয়র চিকিৎসকের দল l

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে l একজন জুনিয়র চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ lঘটনাকে কেন্দ্র করে মেডিকেল কলেজে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে l

সংবাদ 3-সমান পাঠানো সত্ত্বেও ইডির সামনে এলেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ তার আসার কথা ছিল। কিন্তু তিনি আসেন নি। তার আইনজীবী আরো কিছু সময় চেয়েছেন।খনন মামলায় অভিযুক্ত হেমন্তর সোরেনের ঘনিষ্ঠদের বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে ইডি।
সংবাদ-4- ফের করিমগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পাথারকান্দি থেকে চার কোটি টাকার হেরোইন সহ দুই পাচার কারীকে আটক করলো পুলিশ।এমর্মে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানান তার কাছে খবর ছিল কাঠালথলি চান্দখিরা সড়ক দিয়ে নেশা কারবারিরা নেশা সামগ্রী নিয়ে আসবে।

সেই পাওয়া খবরের উপর ভিত্তি করে বুধবার রাতে পুলিশের একটি বিশেষ দলকে কাঠালথলি চান্দখিরা রোড়ে নাকা চেকিংয়ে বসানো অতিরিক্ত পুলিশ সুপার। জানা গেছে, এদিন রাতে মাদক পাচারের উদ্দেশ্যে নিলামবাজার থেকে এএস১০ ইসি ৯০৩২ নম্বরের একটি অল্টো পাথারকান্দির সোনাখিরা পুলিশ চেক গেইট পেরিয়ে উত্তর ত্রিপুরার কদমতলায় পৌছার চেষ্টা করলে পুলিশ তাতে নজর রেখে চলে।
পরে এই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে মোড়ে সাঁইত্রিশটি সাবানের প্যাকেটে পাঁচ`শ গ্রাম হেরোইন জব্দ হয়। যার বাজার মুল্য প্রায় চার কোটি টাকার মত হবে বলে জানিয়েছেন এএসপি পার্থ প্রতিম দাস । সঙ্গে আটক করা হয় পাচারকারি ও গাড়ি চালককে। তারা হল যথাক্রমে জামিল আহমদ(২৪)পিতার নাম মৃত রিয়াজুল হক।বাড়ি স্থানীয় জুড়বাড়ি গ্রামে।অন্যজন আহমদ হোসেন(২৩)পিতার নাম হোসেন আহমদ।বাড়ি মৈনার আতানগরে।
সংবাদ-4- লক্ষ্মীপুরে ভয়ংকর পথ দুর্ঘটনা মৃত্যু স্কুল ছাত্র। ঘটনা সংঘটিত হয় হয় লক্ষীপুর সিঙ্গিরবন্দে। নিহত ছাত্রর নাম মোহাম্মদ ফয়সল । আহত হয়েছে তার বন্ধু আফজল তাকে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।



