১ ভারতের ইতিহাসে লাচিতের কৃতিত্বকে বড় করে দেখানো হয়নি/বললেন হিমন্ত
২ নির্বাচনী কমিশনার অশোক গোয়ালের নিযুক্তি নিয়ে অসন্তুষ্টির কথা জানালো সুপ্রিম কোর্ট
৩ উত্তর-পূর্ব থেকে 371 ধারা বাতিলের দাবি জানানো আকসা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ভারতের ইতিহাসকাররা লাচিত বরফুকনের কৃতিত্বকে কে তেমন বড় করে দেখান নি। অথচ তিনি মোগল সাম্রাজ্যে আসামে বিস্তার রুখে দিয়েছিলেন। যার ফলে উত্তর পূর্বের সংস্কৃতি রক্ষা পেয়েছে । দিল্লিতে বিজ্ঞান ভবনে লাচিত বর ফুকনের চারশতম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইতিহাসকাররা শুধু মুঘলের জয় গান গেয়েছেন। কিন্তু মহারাষ্ট্র দাক্ষিণাত্য ও আসামে মুঘলরা প্রভাব বিস্তার করেন করতে পারেনি। এসব কথা কিন্তু ইতিহাসের স্থান পায়নি।

সংবাদ 2- নির্বাচনী কমিশনার অশোক গোয়েলের নিযুক্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে অ্যাটর্নি জেনারেলেরর বক্তব্যে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, একই ব্যক্তির নাম একই দিনে আবেদন করা হলো প্রক্রিয়া শেষ করা হলো নিযুক্তি ও দেওয়া হয়, এত তাড়াতাড়ি করার পিছনে কি কারণ রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনারের ন এর মেয়াদ ছয় বছর হওয়ার কথা কিন্তু যাদেরকে যুক্তি দেওয়া হচ্ছে তাদের কারোরই ছয় বছর কার্যকাল শেষ করার আগেই অবসর সময় এসে যাচ্ছে। তাই এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কড়া কথা শুনিয়ে ছে।
সংবাদ 3- নাগাল্যান্ড সীমান্তে কার্বি আংলংয়ের বোকাজানে নাগারা হামলা চালালো। এখানে ২০০বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এনিয়ে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক দেখা দেয়। পড়ে বারোটি দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা এমন সময় ঘটল যখন কার্বি আংলং ও মেঘালয়ের সীমান্তে গুলি চালনায় ৬ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত। আসাম সীমান্তে নাগাদের এই আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে আসাম সরকার।

সংবাদ 4- কার্বি আলং মেঘালয় সীমান্তে গুলি চালনার ঘটনার এন আইএ তদন্তের দাবী সহ উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে ৩৭১ ধারা বাতিলের দাবিতে সরব হল আকসা।এদিন এক সাংবাদিক সন্মেলনে গোটা উত্তর পূর্বাঞ্চলে সীমান্ত বিবাদের স্থায়ী সমাধানে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হন আকসার কর্মকর্তারা।এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিত দেব,সুকোমল দাস,স্মিতা শর্মা, শ্যামলী দেব, জয়শ্রী নাথ, শর্মিলা দাস, সুইটি নাথ সহ অন্যান্যরা।
সংবাদ 5- কর্নাটকের কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরে বিস্ফোরণের ঘটনা র দায় স্বীকার করল ইসলামিক রেসিস্ট্যান্ট কাউন্সিল। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এইবার তারা ব্যর্থ হয়েছে ঠিকই তবে আগামীতে সফল হবে। তাদের উদ্দেশ্য ছিল ব্যাঙ্গালোরের একটি কালীমন্দির উড়িয়ে দেওয়া। মুখ্যমন্ত্রীর এস আর মুম্বাইয়ের জনসভার পরেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 6- চাকুরি দেওয়ার নামে অর্থ আদায়, প্রতারককে আটক করে পুলিশে দিলেন জনতা, চাঞ্চল্য কচুদরমে চাকুরি দেওয়ার নামে অর্থ আদায়ের আত্মসাৎ করার দায়ে এক প্রতারককে আটক করে পুলিশ সমঝে দিলেন চাকুরি প্রত্যাশী জনতা। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার বিকেলে কচুদরম থানা এলাকার ভুবনহিল জিপির নিকামাপার গ্রামে। ঘটনা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে কাছাড় জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এক জন পুরুষ ও দুজন মহিলা নিয়ে মোট তিনটি করে পদ রয়েছে বলে টুপ দিয়ে পালংঘাট ব্লক এলাকার বিভিন্ন জিপিতে চাকুরি প্রত্যাশীদের কাছ থেকে আট হাজার থেকে দশ হাজার টাকা আদায় করে আসছে মতিনগর এলাকায় সুদীপ ভট্টাচার্য নামের এক ব্যক্তি।
পরে সে তাদের করিমগঞ্জ জেলার বদরপুরের সুষেন সিনহা নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় করে দেয়। ঘটনা ২০১৯ সালের ডিসেম্বরের। এদিকে টাকা দিলেও কারো চাকরি হয়নি। এমতাবস্তায় বুধবার আরও নতুন চাকুরি প্রত্যাশী রয়েছেন বলে সুষেন সিনহাকে ভুবনহিল জিপির নিকামাপার গ্রামে ডাকা হয়। শেষে কচুদরম পুলিশকে ডেকে তাকে সমজে দেওয়া হয় পুলিশে ।এদিকে রাতে সুদীপ ভট্টাচার্য ও সুষেন সিনহাকে অভিযুক্ত করে এক এজাহার দায়ের করা হয় । তবে সুদীপ ভট্টাচার্য এখনো ফেরার বলে জানা গেছে। সুদীপ ভট্টাচার্য বিজেপির বিন্নাকান্দি মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক বলে ও জানা গেছে ।

সংবাদ 7 – মেঘালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য রাজ্যটিতে রাষ্ট্রপতি র শাসন প্রবর্তন করার দাবি জানলো সামাজিক সংগঠন ডঃ এপিজে আবদুল কালাম মেমোরিয়াল ডেভেলপমেন্ট ফোরাম। ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে টুইটার যোগে এই দাবি জানিয়ে বলেন যে এখন শিলং সহ মেঘালয়ের পরিস্থিতি এমন ই যে ওখানে আসামের যান বাহন দেখলেই আক্রমণ করা হয় ।
বুধবার একদিনে ২০ টি আসামের গাড়িতে ভাঙচুর করার ঘটনা ঘটে । জোয়াই-,বদরপুর ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়াতে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরাম গামী যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। কাজেই ওই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে রাষ্ট্রপতি শাসন ছাড়া গত্যন্তর নাই বলে ফোরাম মনে করে।


