কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ গুজরাট বিধানসভার প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ হলো
২ আসাম কি ভারতের বাইরে যে পদযাত্রা করতে হবে/বললেন হিমন্ত
৩ নিরীহ নাগরিকদের উপর গুলি চালানো উচিত নয় /বললেন অসমের মুখ্যমন্ত্রী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ । আজকে ৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ৫০টি কেন্দ্রের ভোটে ইভিএম-এ গন্ডগোল রয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

সংবাদ 2- কংগ্রেস কেন পদে যাত্রা করছে ।আসাম কি ভারতের বাইরে। এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন কংগ্রেসের ভারত জড়ো যাত্রার যে থিম সং ছিল সেটাতেই প্রচন্ড ভুল রয়েছে। এই যাত্রা কংগ্রেসকে পুনরুদ্ধার করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3-নিরীহ নাগরিকদের উপর কোন সময় গুলি চালানো উচিত নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন সাধারণ মানুষ যেকোন রাজ্যের নাগরিককে হোন না কেন তাদের উপর গুলি চালানো পুলিশের উচিত নয়। আসাম মেঘালয় সীমান্তে আসাম পুলিশের গুলি চালানোর প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন এটা কোন অবস্থায় ঠিক নয় যে সাধারণ মানুষের উপর পুলিশ গুলি চালাবে।

সংবাদ 4- ভোটের তালিকায় ছাত্র-ছাত্রীদের নাম লেখানোর জন্য উৎসাহ দিতে জেলা জুড়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা নির্বাচন আধিকারিক কার্যালয়। জেলার ৪৯ টি স্কুলে ‘স্পেশাল সামারি রিভিশন’ করে ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় নাম লেখানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। ৩০ নভেম্বর থেকে এই সচেতনতামূলক অভিযান চলবে তিন ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন অর্থাৎ আজ ১২ টি স্কুলে ১৫৬ টি ফরম সংগ্রহ করা হয়েছে। স্কুল ছাড়াও বাইরের আগ্রহী কিশোর কিশোরীরা অফলাইন এবং অনলাইনে নান নথিভুক্ত করতে পারবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন কাছাড়ের অতিরিক্ত জেলা দীপক জিডুং এবং ইলেকশন অফিসার কিষণ চড়াই।

সংবাদ 5- গৃহপরিচারিকা খুনের অভিযোগে উত্তাল মতিনগর, ছুটে এলেন এসপি, এএসপি, অবশেষে মৃতদেহের সৎকার হয়।গৃহ পরিচালিকা সুনিতা রাইয়ের খুনের অভিযোগে বুধবার দিনভর উত্তাল ছিল মতিনগর এলাকা। এদিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর  সুনিতার মৃতদেহ মতিনগর বাগান তথা  দিদারখুশ গ্রাণ্টের তার বাড়িতে নিয়ে আশার খবর পেয়ে দুপুর ১২ টা থেকে মতিনগর বাজারে জড়ো হতে থাকেন মৃত সুনিতার পরিবারের লোক, আত্মীয় পরিজন সহ গ্রামবাসীরা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত সুনিতার খুনের অভিযুক্তদের গ্রেফতার করছেনা পুলিশ ততক্ষণ পর্যন্ত তারা মৃতদেহ সমঝে নেবেন না।

এদিকে বিষয়টি আচ করে প্রথমে মতিনগর বাজারে ছুটে আসেন লক্ষীপুর থানার ওসি, লক্ষীপুরের এসডিপিও সহ অতিরিক্ত জেলা শাসক কল্যাণ কুমার দাস। তারা পরিবারের লোক সহ সুনিতার মা ও আত্মীয় পরিজনদের মৃতদেহ সৎকারের জন্য অনুরোধ জানান। এদিকে মৃতদেহ সমজে না নেয়ার দাবিতে অনড় থাকেন প্রতিবাদকারীরা। এদিন কচুদরম পুলিশের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও উঠে।শেষে বিকেলে চারটে নাগাদ  মতিনগরে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।তিনি উপযুক্ত তদন্ত সহকারে ঘটনার সঙ্গে জড়িতদের কটুর শান্তি প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

কিন্তু তার পরও মৃতদেহ সমজে নিতে রাজি হননি পরিবারের লোক সহ আত্মীয় পরিজনরা। জানা গেছে রাতে মতিনগর বাগান নাচঘরে এনিয়ে একটি সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় অনেক বাকবিতণ্ডার পর মৃতার পরিবারের সহমতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বৃহস্পতিবার দিনে মৃতদেহ সমঝে নেবে পরিবার। এখানে উল্লেখ্য কচুদরম থানা এলাকার বনতারাপুর গ্রামের বাচা সিংহের বাড়ির শৌচালয় থেকে মঙ্গলবার রহস্য জনক অবস্থায় মনিনগর এলাকার  নমিতা রাই নামের বিধবা মহিলার একমাত্র মেয়ে বছর আঠারোর  সুনিতা রাই ওরফে কৃষ্ণার মৃতদেহ উদ্ধার হয়।

এতে সুনিতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে মঙ্গলবার রাতে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন মা নমিতা রাই।এদিকে সুনিতা আত্মহত্যার করেছে বলে জানান গৃহ কর্তা বাচা সিংহের পত্নী শ্যামা সিংহ। বৃহস্পতিবার দিনে পরিবারের লোকজনর মরদেহ সমঝে নিয়ে মৃতদেহ সৎকার করেছেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *