কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১ চাকরিতে সংরক্ষণের হাড় বাড়িয়ে ৭৬ শতাংশ ছত্রিশগড় সরকার

২ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বিস্ফোরণ নিহত ৩
৩ নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেননি হিমন্ত/বললেন সুস্মিতা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – চাকরি ও শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের হার ৭৬ শতাংশ করলো ছত্রিশগড় সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি রায়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্পর্কে একটি বিল আজ বিধানসভায় পাস করা হয়েছে। নতুন বিলে আদিবাসীদের জন্য ৩২ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে। সব সংরক্ষণ মিলিয়ে ৭৬ শতাংশ হয়েছে।

সংবাদ 2- পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। মেদিনীপুর জেলার ভূপতিনগরে এই বিস্ফোরণটি হয়েছে। বাবুল মান্না নামের এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে এই বিস্ফোরন হয়। এতে বাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। বাবুল মান্না সহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন বিজেপি সহ‌ সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার এন আই এ তদন্ত দাবি করেছেন।

সংবাদ 3- অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুত রাখেন নি। তোপ দাগলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব।এদিন এক সাংবাদিক সন্মেলনে তিনি শিলচরে আয়োজিত ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি গুলোর প্রসঙ্গে সরব হন ।তিনি বলেন, ক্যাবিনেটের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেন,তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগে বরাকের সংরক্ষণের কথা দিয়েছিলেন তিনি।কিন্তু নির্বাচনের পর তা আর হয়নি।

সংবাদ 4 – কোভিডে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ছিলেন তাদের মধ্যে ১১ শতাংশ পরবর্তীতে ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ন। একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য জানা গেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – প্রায় নয়মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে ফের শুরু হলো বরাক উপত্যকার স্থানীয় সুপারি রফতানি। এদিন ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়াস্থিত ইষ্টার্ণ ওয়ে ব্রিজ থেকে এসপি নুমল মাহাত্তো, এএসপি সুব্রত সেন, গুমড়ার ইনচার্জ মানবজ্যোতি মালাকারের উপস্থিতিতে স্থানীয় সুপারি ভর্তি ট্রাকগুলির ওজন ও অন্যান্য নথিপত্র পরীক্ষা করে গুয়াহাটি অভিমুখে রওয়ানা করা হয়। বরাক উপত্যকা থেকে যাওয়ায় এই স্থানীয় সুপারির ট্রাকগুলি গুয়াহাটির আমিনগাও তে গিয়ে অফলোড করা হবে। সেখানে একপ্রস্থ পরীক্ষা নিরীক্ষা করার পরই ব্যবসায়ীরা আসামের বিভিন্ন জায়গায় এই সুপারি নিয়ে যেতে পারেন।

সংবাদ 6- হিন্দুদের বিরুদ্ধে অশালীন মন্তব্যকারী এআইইউডিএফ’র প্রধান মওলানা বদর উদ্দিন আজমলের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করল করিমগঞ্জ জেলা বিজেপি যুব মোর্চার কর্মীরা। শনিবার করিমগঞ্জ যুব মোর্চার কর্মকর্তারা ধুবুড়ির সাংসদ তথা এআইইউডিএফ প্রধান মওলানা বদর উদ্দিন আজমলের কুশপুত্তলিকা পুড়ানো ছাড়াও বদর উদ্দিন আজমল মুর্দাবাদ বদর উদ্দিন আজমল হায় হায় ধ্বনী দিয়ে আজমলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা গেছে। তাছাড়া এদিন তারা বদর উদ্দিন আজমল কে হুসিয়ারি দিয়ে বলেন আগামীতে যেন এমন বেফাঁস মন্তব্য না করেন মাওলানা বদর উদ্দিন আজমল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *