কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

১ শেষ হলো গুজরাটের দ্বিতীয় পর্বের ভোট / ভোট দিতে গিয়ে রোড শো বিতর্কে প্রধানমন্ত্রী
২ তীব্র প্রতিবাদের মুখে নৈতিক পুলিশ প্রহার করল ইরান সরকার
৩ গ্রেফতার হতে পারেন বদরুদ্দিন আজমল / ইঙ্গিত হিমন্তের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – গুজরাটে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ হল। প্রথম পর্বের ভোট গত ১ ডিসেম্বর শেষ হয়েছে। ভোটের ফলাফল ঘোষিত হবে ৮ ডিসেম্বর। শান্তিতে ভোট শেষ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উত্তর প্রদেশের একটি লোকসভা কেন্দ্রেও আজ ভোট গ্রহণ করা হয়।ভোটগ্রহণ চলেছে মোট 93টি আসনে ৷ পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আমেদাবাদের নিশান পাবলিক স্কুলে এদিন ভোটদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার সকাল নটা নাগাদ তাঁর কনভয় পৌঁছায় স্কুলের সামনে ৷ এরপর আমেদাবাদের এই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি ৷ এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ আহমেদাবাদের নারানপুরায় সাব এএমসি জোনাল অফিসে ভোট ভোটদান করেন তিনি।

সংবাদ 2 – গুজরাটের দ্বিতীয় দফার ভোটের দিন সাতসকালে ভোট নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়েও বিতর্কের মুখে পড়লেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের অভিযোগ ভোট দিতে গিয়েও প্রচারপর্বের মতো রোড শো করেছেন মোদি। যা আইন বিরুদ্ধে। এ নিয়ে সরব খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গুজরাটের প্রধান দুই বিরোধী দল আপ এবং কংগ্রেস । মোদির ভোটদানে আসা আর যাওয়ার পথে রোড শো’র মতো পরিস্থিতি তৈরি করা নিয়ে।

সংবাদ 3- শেষ পর্যন্ত সংস্কার পন্থীদের জয় হল। দেশজুড়ে প্রতিবাদ ও ২০০ মৃত্যুর পর ইরান সরকার নৈতিক পুলিশ প্রত্যাহার করে দেওয়ার কথা ঘোষণা করল। হিজাব পরে মুখ না থাকায় এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ইরান। প্রতিবাদ চলতে থাকে নৈতিক পুলিশের এই দমন পীড়নের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ইরান সরকার বাধ্য হয়ে নৈতিক পুলিশ প্রত্যাহার করে নিল।

সংবাদ 4- হিন্দু বিরোধী মন্তব্যের জন্য গ্রেফতার হতে পারে ন এ আই ইউ ডি এফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। হিমন্ত বলেন, সবাই আইনের নিচে আছেন। আইনের গণ্ডির ভিতর থেকে কেউ কিছু করলে সেখানে বলার কিছু থাকে না। কিন্তু আইনের গণ্ডির বাইরে বেরিয়ে গেলে আইন যা করার সেটাই করবে। অর্থাৎ তিনি আজমল কে গ্রেফতার করা হতে পারে এমন ইঙ্গিত দিলেন।তিনি বলেন ,বদরুদ্দিন আজমল মুসলমানদের ১০-১২টা করে সন্তান উৎপাদন করার কথা বলছেন। এসব সন্তানের ভরণপোষণের দায় কি তিনি নিতে পারবেন?

সংবাদ 5 – কাশ্মীর উপত্যকায় শিক্ষক পদে কর্মরত ৬ ০০০ পন্ডিতকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। শুধু কাশ্মীরাই নয়, এখান থেকে পুনর্বাসন করা অন্যান্য কিভাবে হুমকি দেয়া হচ্ছে। জম্মু কাশ্মীর বিজেপি সরকার পক্ষ থেকে এই ঘটনার তদন্ত দাবি করা হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 6 – বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে আরো একটি মামলা পড়লো করিমগঞ্জ সদর থানায়।গত দু’দিন পূর্বে করিমগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু মহিলাদের নিয়ে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে আজ সোমবার করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। এদিন সভাপতি রজত চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন ধিহিংগিয়ার হাতে মামলার এজাহার পত্র তুলে দিয়ে এ,আই,ইউ,ডি,এফ প্রধান তথা ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সংবাদ 7 – গত শনিবার কাটিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কে ইষ্টার্ণ ওয়েব্রিজ থেকে বরাক উপত্যকার স্থানীয় কাচা সুপারিবাহী ট্রাক গুয়াহাটি অভিমুখে যাত্রা শুরু করেছিল। কিন্তু গতকাল থেকে বরাক উপত্যকার বাইরের ৫/৬ জন যুবক এসে এককেজি সুপারি প্রতি ১০ টাকা দাবি করে। এতে বন্ধ হয়ে যায় স্থানীয় সুপারির গাড়ি। সোমবার সকালে ওই ৫/৬ জন এসে আবার নিজেদের মামার মানুষ বলে পরিচয় দিয়ে সুপারি ব্যবসায়ীদের থেকে টাকা দাবি করে। টাকা না দিলে একটিও সুপারিগাড়ী গুয়াহাটি যাবে না বলে হুমকি দেয় যুবকরা।

এদের মধ্যে বয়স্ক এক ব্যাক্তি সংবাদকর্মীর প্রতিও অশালীন আচরণ করে। এরপরই এলাকার সুপারিবাহী ট্রাক ড্রাইভাররা উত্তেজিত হয়ে ৬/৭ যুবককে ঘিরে ফেলে। টাকা দিলে রসিদ দিতে হবে দাবি করেন সুপারি ব্যবসায়ীরা। কিন্তু তারা কোনও রসিদ দিতে রাজী হয় নি। ফলে নিজেদের মামার মানুষ বলে দাবি করা লোকদের সঙ্গে সুপারি ব্যবসায়ী ও ড্রাইভার দের তুমুল ঝগড়া বেধে যায়। ওই লোকদের সঙ্গে থাকা একটি প্রেস স্টিকার লাগানো গাড়ি আটকে দেন উত্তেজিত জনতা। প্রায় একঘন্টা এভাবে চলার পর একসময় ওই যুবকগুলি পালিয়ে যায। এরপর বেশ কয়েকটি সুপারী বোঝই ট্রাক ওয়েট ব্রিজে ওজন করিয়ে গুয়াহাটি অভিমুখে যাত্রা করে।

সংবাদ 6 – গত কয়েক মাসে মুম্বই বিমানবন্দরে সোনা পাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে ৷ মুম্বই বিমানবন্দরে রবিবার রাতে প্রায় আড়াই কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতরের আধিকারিকরা ৷ অভিযান 4 কেজি 712 গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এখনও পর্যন্ত সোনার বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *