কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১ গুজরাটে ক্ষমতায় ফিরল বিজেপি/বিধ্বস্ত কংগ্রেস
২ হিমাচল প্রদেশ দখল করল কংগ্রেস
৩ অসমে মেট্রিক পরীক্ষা ৩ মার্চ থেকে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – গুজরাটে ফের ক্ষমতায় ফিরল বিজেপি। গত ২৫ বছরের রেকর্ড ভেঙ্গে সত্য প্রমাণিত করে ১৮২ টি আসনের মধ্যে বিজেপি ১৫৮টিতে জয়ী হয়েছে। কংগ্রেস ১৭ টি আসন পেয়েছে .। আম আদমি পার্টি গুজরাটে পাঁচটি আসনে জয়ী হয়ে তাদের খাতা খুললো। বিজেপির জয়ে এই কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে বিরোধী শিবির।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2- হিমাচল প্রদেশে কংগ্রেস‌ ক্ষমতায় ফিরল। কংগ্রেস পেয়েছে উনচল্লিশটি আস ন। বিজেপিকে মাত্র 26 টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হল। আম আদমি পার্টি এবার হিমাচল প্রদেশে কোন আসনে জয়লাভ করতে পারেনি। রনার প্রথম থেকেই কংগ্রেস ও বিজেপির মধ্যে করা মোকাবিলা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস হিমাচল প্রদেশ বিধানসভায় জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়।

সংবাদ 3 – উত্তরপ্রদেশের মৈনপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন সমাজবাদী প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদ ব। বিপুল ভোটে তার নিকটতম বিজেপির প্রার্থীকে পরাজিত করেছেন।

সংবাদ 4- তিন মার্চ থেকে মাস ২৪ মার্চ হবে সেবার মেট্রিক পরীক্ষা। আজ সেবার পক্ষ থেকে এর বিবৃতিতে একথা জানানো হয়েছে।

সংবাদ 5- শিলচরের ঐতিহ্যবাহী আরএমএস ‘এস ‘ ডিভিশন বন্ধ করে দেবার চক্রান্ত চলছে,কোন অবস্থায় মেনে নেবনা – বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।ডাক পরিষেবার ক্ষেত্রে শিলচরের বহু পুরোনো এবং ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সরকারের আর এম এস ‘এস’ ডিভিশনকে উঠিয়ে দেবার চক্রান্ত চলছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মাননীয় অশ্বিনি বৈষ্ণবের উদ্দেশ্যে লিখিত একটি স্মারকপত্র আজ শিলচরের ক্লাব রোডস্থিত এই ডিভিশনের কার্যালয়ে গিয়ে বরিষ্ঠ অধীক্ষকের হাতে তুলে দিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর সদস্যরা। বিডিএফর পক্ষ থেকে জানানো হয় তারা আর মেসেজ সেখান থেকে তুলে নেওয়া কোন অবস্থায় মেনে নেবেন না।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 6- গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি দলের হিন্দুদের ভোট ব্যাংক এক করতে বিস্ফোরক মন্তব্য করার 24 ঘণ্টার ভিতরে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়ে নি ।আজমলের করিমগঞ্জ এ আই ইউ ডি এফ দলে ভাঙ্গন।করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা এলেকার বেশ কিছু কর্মী আজ এ আই ইউ ডি এফ দল ত্যাগ করে সভাপতি সাইনুল হকের পৌরহিত্তে আম আদমি দলে যোগদান করেছেন। লক্ষনীয় বিষয় হচ্ছে আজকের যোগদান পর্বে বদরপুরের আজমল বাহিনীর বর্তমান বিধায়ক আব্দুল আজিজের রাজনৈতিক প্রতিনিধি নুরুজ্জামান ছিলেন ।

সংবাদ 7 – আগামী ১০ তারিখ ২ দিন সফরে শিলচরে আসছেন রাস্ট্রীয় বজরং দলের প্রতিষ্ঠাতা ডাঃ প্রবীণ ভাই তোগাড়িয়া এদিন তিনি শিলচর বিমানবন্দর এসে পৌঁছেবেন সেখান থেকে তাকে বাইক মিছিল করে আনবেন শিলচরে। সেদিন তিনি ভরতপুর সূভ লাভ বিবাহ বাসরে একটি সভায় যোগ দেবেন । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে করে একথা জানান অন্ত রাস্ট্রীয় পরিষদ রাস্ট্রীয় বজরং দল কাছাড় জেলা কমিটির কর্মকর্তা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , রাজু সিনহা গোপাল দাস ,বাপন রবিদাস ,রাজ আচার্যী ,গোপাল রায় প্রমুখ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *