কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ পাঠান সিনেমা নিয়ে হুলুস্তল দেশজুড়ে / পুড়লো শাহরুখের ছবির পোস্টার
২ তাওয়াং ইস্যুতে ফের তোলপাড় সংসদ
৩ শিলচর মেডিকেলে ডাক্তার ও রোগীর আত্মীয়দের মধ্যে মারপিট

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শাহরুখ খানের পাঠান সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। এই সিনেমার একটি গানে দীপিকা পাড়ুকোন গেরুয়া বস্ত্র পরিধান করায় ক্ষেপে উঠেছে বিভিন্ন সংগঠন। শাহরুখ খানের পোস্টার আগুন জ্বালিয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও যুব মোর্চা। গেরুয়া বেশ পরিধান করে নৃত্য করায় হিন্দু সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে তারা প্রতিবাদ মুখ হয়েছে ন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 2- লাগাতার তিনদিন থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং য়ের ঘটনা নিয়ে সংসদ তোলপাড়। সংসদের শীতকালীন অধিবেশনে দুই কক্ষে এ নিয়ে বিরোধীরা প্রতিবাদ মুখর। এ নিয়ে সরকার কঠোর অবস্থা নিচ্ছে না বলে তাদের অভিযোগ। লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেন।

সংবাদ 3- কংগ্রেসের ভারত জড়ো যাত্রা আজ ১০০ দিনে পা দিল। এখন রাজস্থান রয়েছে। রাজস্থানের যাত্রায় যোগদান করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শচীন পাইলট সহ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের নবনির্বাচিত ৪০ জন বিধায়ক এই যাত্রায় যোগ দেন।

সংবাদ 4- শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ফের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে যেখানে একজন ৬৬-বছরের বৃদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে এসে জুনিয়র ডাক্তারদের হাতে নিগৃহীত হয়েছেন সোনাই অঞ্চলের বাসিন্দারা, এমনটাই অভিযোগ রোগীর পরিবারের। ৬৫-বছরের মীরা লস্কর এবং তার ছেলে ফখরুল ইসলাম লস্কর (৩২) জানান তাদের রোগীকে শুক্রবার সকালে হাসপাতালে মেডিসিন বিভাগে গিয়েছিলেন এবং সেখানে রোগীর সঙ্গে ডাক্তাররা প্রথমে দুর্ব্যবহার করেন। এতে তারা বাধা দেন এবং বলেন রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাবেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

জুনিয়র ডাক্তাররা এতে উত্তেজিত হয়ে তাদের মারধর করে, এমনকি মিরা লস্করকে মাটিতে ফেলে তার কাপড়চোপড় ধরে টানাটানি করে পুরুষ চিকিৎসকরা। ফখরুল ইসলামের শরীরেও বিভিন্ন অংশে ক্ষতের দাগ দেখা গেছে।এদিকে মেডিকেল কলেজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রোগীর পরিবারের লোকেরা ডাক্তারকে মারধর করেছে এবং এতে ডাক্তার জখম হয়েছেন। দুই পক্ষই মেডিকেল পরীক্ষা করিয়েছে এবং পুলিশের কাছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

সংবাদ 5- বিজয় দিবস উপলক্ষে করিমগঞ্জ শহিদ বেদীতে বিএসএফ ও নাগরিকদের শ্রদ্ধাঞ্জলি। আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জ জেলা শহরের কুশিয়ারা নদীর পাশে থাকা শহিদ বেদীতে অভিবাদন জানিয়ে মেজর জেনারেল চমন লাল সহ অন্যান্য দের শ্রদ্ধা জানানো হয়।

বিএসএফ ১৬ নং ব্যাটেলিয়ান কমান্ডেন্ট কে সি মিনা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট যাদব সহ জওয়ানদের সাথে সীমান্তচেতনা মঞ্চের করিমগঞ্জ শহর সমিতি শ্রদ্ধা জানায়। চেতনা মঞ্চের পক্ষে সভাপতি গৌতম দে,প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষে শ্রদ্ধা জানান সম্পাদক অরূপ রায়। এদিন শহিদ বেদীতে সকাল ৯ টায় শ্রদ্ধাঞ্জলী কার্যক্রম শেষে বিসর্জন ঘাটে গিয়ে বেলুন উড়িয়ে,মিষ্টি বিতরণ করে বিজয় দিবস উদযাপন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *