কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ কেন্দ্রের বিজেপি সরকারের আমলের উত্তর পূর্বে উন্নয়নের সমস্ত বাধা দূর হয়েছে / বললেন প্রধানমন্ত্রী
২ দেশের হারিয়ে যাওয়া ইতিহাসের পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে / মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী ড: রঞ্জিত সিংহের
৩ ডিসেম্বরে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা / সতর্কতা আবহাওয়া দপ্তরের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কেন্দ্রের বিজেপি সরকারের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নতির সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে গেছে। আজ শিলং এ উত্তর-পূর্ব পরিষদের স্বর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের জন্য বিশেষ দৃষ্টি দিয়েছে । বিশেষ করে উত্তর পূর্বের উন্নতির প্রধান অন্তরায় ভোট ব্যাংক রাজনীতি বিজেপির খতম করতে পেরেছে। আগামীতে কেন্দ্রের উদ্যোগে উত্তর পূর্বের আরো উন্নতি হবে বলে তিনি জানান।

সংবাদ 2- ১৮৫৭ সাথে সংঘটিত ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহি বিদ্রোহের ঢেউ উচ্চ পুর্বাঞ্চলে ও আছড়ে পড়ে ছিল। সেই মহাবিদ্রোহে উত্তর পূর্বের নেতা রাজকুমার নরেন্দ্রজিৎ এর অপরিসীম অবদান থাকলে ইতিহাসের পাতায় তাঁর নাম আসেনি। আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল সম্মেলন কক্ষে মনিপুর সেবা সমিতি, ইম্ফল, ইন্টেলেক্চুয়েল ফোরম অফ নর্থ ইস্ট মনিপুর ও নর্থ ইস্ট ইন্ডিয়া হেভিটেন্ট পিপল ফ্রোন্ট, আসামের সংযুক্ত তত্বাবধানে স্বাধীনতা সংগ্রামী নেতা রাজকুমার নরেন্দ্রজিৎ এর অবদান নিয়ে দুই দিবসীয় সেমিনার শুরু হয়।

দুই দিবসীয় সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের পররাষ্ট্র ও শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ রাজকুমার রঞ্জন সিং, বিশেষ অতিথি হিসেবে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়, সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসন্ন, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রভারী উপাচার্য সজল নাগ, মনিপুর সেবা সমিতি ইম্ফলের সভাপতি ডাঃ সি এইচ চন্দ্রমণি সিং, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ প্রদোষ কিরণ নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

সংবাদ 3- ডিসেম্বরে শেষ দিকে ঘূর্ণিঝড় আসবে। আবহাওয়া দপ্তর থেকে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। দেশের উত্তর অপূর্বাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে। এর আগে ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গায় এক প্রস্থ ঝড় হয়েছে। এবার দ্বিতীয়বার আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সংবাদ 4- কাছাড় পুলিশের সর্ববৃহৎ সাফল্য, এবার ছ’লক্ষ কুড়ি হাজার ইয়াভা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে ধলাই থানার পুলিশ শনিবার রাতে এক বৃহৎ সাফলতা পেলেন কাছাড় পুলিশের ধলাই থানার পুলিশ দল। এদিন রাতে ৬২ পেকেটে , ছ’লক্ষ কুড়ি হাজার ইয়াভা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশের অধিক্ষক নূমল মহাত্তের বাহিনী। মনিপুরের চুরাচান্দপুর জেলা থেকে AS 11 DC 8184 নম্বরের ডিআই গাড়ি করে বাঁকা পথে মিজোরাম হয়ে আসামের মধ্য দিয়ে ভিন্ন রাজ্যে পাচারের প্রচেষ্টা চলছিল।

আর গাড়িটি ধলাই থানা অতিক্রম করে শিলচর অভিমুখে আসার সময় ধলাই পুলিশ গাড়িটিকে আটক করে নাকা তল্লাশি চালাতে গিয়ে গাড়িটির একটি গোপন চেম্বারে লুকিয়ে রাখা টেবলেট গুলো জব্ধ করার পাশাপাশি ৩২ বছর বয়সী লামিংসেই , ২২ বছর বয়সী থাংমিংগৌ ও বছর উনিশের জিংকুসেই নামের তিনজনকে গ্রেফতার করেন ধলাই থানার ওসি মনোজ বরুয়া। এরা তিনজনই মনিপুরের চুরাচান্দপুরের বাসিন্দা। তবে জব্দ করা ইয়াভা টেবলেট গুলোর বাজারমূল্য সঠিক ভাবে নাজানা গেলেও এগুলোর মূল্য আনুমানিক শতকোটি টাকার অধিক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শনিবার দিনে কাছাড়ের পুলিশ সুপার নূমল মাহাত্ত অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও ডিএসপি হেডকোয়ার্টার কল্যান কুমার দাস সহ ধলাইর ওসি মনোজ বরুয়াকে সঙ্গে নিয়ে ধলাই থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন

সংবাদ 5- চোখের জলে শেষ বিদায় টেট শিক্ষক তথা প্রাক্তন দুরদর্শনের চিত্র সাংবাদিক রুহুল আমিন লস্কর রবিবার সকাল পাঁচটায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়ে ছিল ৪৭ বছর। রুহুল আমিন গত কয়েক মাস থেকে নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য বারকয়েক বহির্রাজ্যে গিয়ে ছিলেন। সম্প্রতি তিনি হায়দরাবাদ থেকে চিকিৎসা করে বাড়ি ফেরেন। বাড়িতে আসার পর ফের শারীরিক অবনতি ঘটলে শিলচর মেডিক্যালে ভর্তি করা হয়।

সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি দেন রবিবার সকালে। তিনি লিভার জনিত রোগ ও বক্তাল্পতায়ও ভোগ ছিলেন রবিবার বিকেলে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ বাড়ি কচুদরমে এদিন তাঁর বাড়িতে শোক জানাতে যান শিলচর সোনাই এর সাংবাদিক রা। মৃত্যুকালে রেখে গেছেন তিন ভাই অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *