১ অরুণাচলের তাওয়াংয়েরর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ
২ কর্ণাটক বিধানসভায় সাভারকারের তৈলচিত্র / প্রতিবাদের সোচ্চার বিরোধীরা
৩ অসমে শংকরদেবের জন্মস্থানে ৯৮৫ বিঘা জমিতে উচ্ছেদ অভিযান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – অরুণাচল প্রদেশের তাওয়াঙ্গে সংঘর্ষ নিয়ে আজকের উত্তপ্ত হয়ে উঠল সংসদে শীতকালীন অধিবেশন। বিরোধীরা এই বিষয়ে বিশেষ আলোচনার দাবি করেন। কেন প্রধানমন্ত্রী এ বিষয়ে মৌনতা অবলম্বন করেছেন এ নিয়ে সোচ্চার চার হয় কংগ্রেস। আম আদমি পার্টি রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং নিয়ে প্রধানমন্ত্রী কেন কোন মন্তব্য করছেন না এই প্রশ্ন স্থাপন করেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 2 – কর্ণাটক বিধানসভায় সাভারকারের চিত্র বসানো নিয়ে বিবাদ তুঙ্গে। আজ কর্ণাটক বিধানসভার চত্বরে সাভারকারের তৈলচিত্র বসানো হয়। এ নিয়ে সরব হয়েছে কংগ্রেস। বিধানসভায় যাতে অন্য সমস্যাগুলো নিয়ে আলোচনা না হয় সেই উদ্দেশ্যেই এই কাজটা করেছে বিজেপি সরকার। এই অভিযোগ করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্ধি রামাইয়া।
সংবাদ 3- অসমে মহাপুরুষ শংকরদেবের জন্মস্থান বটদ্রবায় আজ উচ্ছেদ অভিযান শুরু হল। ৬০০০ পুলিশের বিশাল বাহিনী নিয়ে আজ ৯৮৫ বিঘা জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। অসমের ইতিহাসে এত বড় দখলমুক্তি অভিযান হয়নি।
সংবাদ 4- তেলেঙ্গানা কংগ্রেসে ফের ভাঙ্গন ধরেছে। দলের ১৩ জন শীর্ষ পদাধিকারী দল ছেড়েছে ন। তেলেঙ্গানায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের সংকট চলছে। কয়েকদিন আগে তেলেগু দেশম থেকে কংগ্রেসে কয়েকজন যোগ দিয়েছিলেন।দলে তাদের গুরুত্ব বেশি। তাই পুরনো কংগ্রেসিরা দল ছাড়লেন।
সংবাদ 5- হিমাচল প্রদেশের কংগ্রেস দায়িত্ব নেওয়ার পরে সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। অম্বুজা সিমেন্ট কে ক্রয় করেছিল আদানী গ্রুপ। এই গ্রুপের কাছ থেকে হিমাচল প্রদেশ সরকার বাধ্যতামূলকভাবে সিমেন্ট কিনত। কংগ্রেস ক্ষমতায় বসার পর মুখ্যমন্ত্রী সুখ বিন্দর সিং এই ক্রয় আদেশ বাতিল করে দেন।তাই কারখানা দুটি বন্ধ করে দে আদানি গ্রুপ।
সংবাদ 6- ভারতীয় কিষাণ সংঘ আজ রামলীলা ময়দানে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। আরএসএস প্রভাবিত এই কৃষক সংগঠন কৃষকদের কিছু দাবির সমর্থনে ধরনায় বসে। আরো কিছু সুবিধা বিভিন্ন পণ্যের সমর্থন মূল্য বেধে দেওয়ার দাবিতে সোচ্চার এই সংগঠন।

Follow Us
সংবাদ 7- হকের চাকরির দাবিতে আগামীকাল অর্থাৎ সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত রাজপথে নামল ‘মহাজোট’। এদিন চাকরিপ্রার্থীদের প্রায় ৯ টি মঞ্চ তাদের ন্যায্য দাবিতে এক মহামিছিলে সামিল হয়ে রাজপথ কাঁপালেন। আন্দোলনরত এই চাকরিপ্রার্থীদের যৌথ মঞ্চের হুঁশিয়ারি, ‘ রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তবে চাকরিপ্রার্থীদের ও মহাজোট হতে পারে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রয়োজনে অন্য রাজ্যেও ছড়িয়ে পড়বে এই আন্দোলন’। বলে হুঁশিয়ারি দেয় এই মঞ্চ।
সংবাদ 8- রবিবার রাতে সুপ্রাকান্দির প্যাটেল নগর থেকে ঠেনে-হেচড়ে প্রায় দশ কিলোমিটার দূরবর্তী নিলামবাজারে এনে ফেলেছে , ঘটনাস্থলেই প্রাণহানী ঘটেছে হতভাগ্য এই ব্যক্তির, ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গতকাল রাতে গোটা এলাকায়। অভিশপ্ত উইঙ্গার গাড়ি পালিয়ে যেতে উদ্যোত হলেও আছিমগঞ্জ থেকে পাথারকান্দি পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।জানাগেছে , পথচারী হতভাগ্য ব্যক্তির নাম দেবেশ দাস , বয়স অনুমানিক ষাটের কাছাকাছি , বাড়ি নিলামবাজার থানাধীন সুপ্রাকান্দির- প্যাটেলনগরে।
নজীর বিহীন ভাবে চাকায় পিষ্ট করে প্রায় দশ কিলোমিটারের অধিক রাস্তা ঠেনে-হেচড়ে আনার ফলে হতভাগ্যের মৃতদেহ বীভৎস হয়ে খন্ড বিখন্ড ছড়িয়ে পড়ে নিলামবাজার থানার সামনাস্থিত অসম-ত্রিপুরা জাতীয় সড়কে । ভয়ে আতঙ্কে সাধারন মানুষ যখন মৃতদেহের খন্ড-বিখন্ডের ধারেকাছে আসছে না শেষ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে হাত লাগালেন নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার। ওসি নিজের হাতে মৃতদেহের খণ্ডাংশ সড়ক থেকে উদ্ধার করে রেখে ছিলেন থানায় । পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে গাড়িটি। TR 02 B 2170 নম্বরের উইঙ্গার গাড়ি টি ত্রিপুরা কৈলাশহরের বলে জানা গেছে।


