কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ সংসদের শীতকালীন অধিবেশন এক সপ্তাহ আগেই শেষ হচ্ছে
২ বিজেপিকে নিয়ে মল্লিকার্জুন খারগের মন্তব্যে উত্তাল রাজ্যসভা
৩ আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হল হাঙ্গামার মধ্য দিয়ে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সংসদের শীতকালের অধিবেশন নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে শেষ হয়ে যেতে পারে। এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সংসদে সাম্প্রতিক যে ধরনের হট্টগোল চলছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতকালীন অধিবেশন ২৩ দিন চলার কথা ছিল। কিন্তু এক সপ্তাহ আগেই শেষ হয়ে যাচ্ছে।

সংবাদ 2- বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোন ধরনের অবদান নেই। কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে রক্ত ঝরিয়েছে কিন্তু বিজেপির একটি কুকুরও মারা যায় নি। রাজ্য সভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খারগের এই মন্তব্য নিয়ে আজ উত্তাল ছিল সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল এই মন্তব্যের জন্য খাড়গেকে ক্ষমা চাইতে বলেন। খারগে জানিয়ে দেন তিনি সংসদের ভেতরে এই বক্তব্য করেন নি। আর এটা তো সত্য কথা বিজেপির পূর্বসূরীরা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয় নি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 3- রাজ্যসভা উত্থাল হওয়ায় আজ সাংসদদের প্রতি কড়া বাক্য প্রয়োগ করেন রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকড়। তিনি বলেন একজন বাইরের মন্তব্য করেছেন এ নিয়ে সংসদের ভেতরে এত দামে কি করবেন না। মনে রাখবেন ১৩৫ কোটি মানুষ আপনাদের এই কাণ্ডকারখানা থেকে হাসছে। তিনি হাতজোড় করে সাংসদদের শান্ত থাকতে অনুরোধ করেন।

সংবাদ 4- আজ শুরু হলো আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই উচ্ছেদ ও মিজোরামের আগ্রাসন নিয়ে বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। মার্শাল দেখে বের করে দেওয়া হয় বিরোধী বিধায়ক অখিল গগৈকে। বিরোধী কংগ্রেস ও এ আই ইউ টি এফ এই উচ্ছেদকে অমানবিক বলে আখ্যায়িত করেছে। প্রসঙ্গত অসমের নগাও জেলার ৯৮৫ বিঘা জমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। প্রায় ৬ হাজার পুলিশ কর্মী এই অভিযানে অংশ নেয়।

সংবাদ 5- অন্য দেশকে অনুকরণ করা ভারতের অনুচিত: অভিমত সঙ্ঘ প্রধান ভাগবতের।দেশের উন্নয়নে কাজ করতে গিয়ে আমাদের খেয়াল রাখা উচিত, অন্য কোন দেশকে যাতে অনুকরণ করা না হয়। ভারত যদি অন্য কোন দেশকে অনুকরণ করে, তাহলে দেশ এগিয়ে যেতে পারবে না ‘। রবিবার একটি অনুষ্ঠানে দেশের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে এমনটাই পরামর্শ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সুদূর মুম্বইয়ে বিড়লা মাতঙ্গী সভাঘরে ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সুরজ প্রকাশের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাগবত। । তিনি বলেন আমাদের নিজের সংস্কৃতি এবং সভ্যতার উপর ভিত্তি করে এগিয়ে যেতে হবে। অন্ধভাবে অন্য দেশকে অনুকরণ করে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

সংবাদ 6- সদর মহারাষ্ট্র থেকে এসে শিলচরে সন্তান দত্তক দিলেন মহারাষ্ট্রের দম্পতি।মহারাষ্ট্রের বাসিন্দা আশীষ কাপাড়িয়া ও তার স্ত্রী সেরিন কাপাড়িয়া শিলচর নিবেদিতা নারী সংস্থা থেকে দত্তক (adopted ) করলেন তারা। সেন্টার এডাপশেন রিসোর্স অথিরিটি তাকে এড্ডোপ্ট করেন। এদিন জেলাশাসক রোহন কুমার ঝা আলোচনা করেন। পরে আশীষ কাপাড়িয়ার সেই শিশু কে সমঝে নেন। ইতিমধ্যে জেলাশাসক টুইট ও করেছেন।মহারাষ্ট্রের বাসিন্দা আশীষ কাপাড়িয়া ও তার স্ত্রী সেরিন কাপাড়িয়া শিলচর নিবেদিতা নারী সংস্থা থেকে দত্তক (adopted ) করলেন তারা। সেন্টার এডাপশেন রিসোর্স অথিরিটি তাকে এড্ডোপ্ট করেন। এদিন জেলাশাসক রোহন কুমার ঝা আলোচনা করেন। পরে আশীষ কাপাড়িয়ার সেই শিশু কে সমঝে নেন। ইতিমধ্যে জেলাশাসক টুইট ও করেছেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *