কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ কোভিড সংক্রমণ নিয়ে আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জরুরি বৈঠক / সবাইকে মাস্ক পরার পরামর্শ

২ কোভিড ছড়াতে পারে / কংগ্রেসের ভারত জড়ো যাত্রা স্থগিত রাখার পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

৩ করোনার বাহানা দিয়ে ভারত জড়ো যাত্রা বন্ধ করতে চাইছে বিজেপি / অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কোভিড সংক্রমণ নিয়ে এবার কিছু সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক জরুরি বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়। তবে কেউ যাতে আতঙ্কিত না হন এই কথাও বলা হয়েছে। চীন সহ কয়েকটি দেশে করোনা ব্যাপাকারে বাড়ছে। তাই সতর্কতা হিসাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কিছু ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন রাজ্য সরকারগুলিকে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 2- করোনার সংক্রমণের দিকে লক্ষ্য রেখে কংগ্রেসের ভারত জড়ো যাত্রা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পাঠানো এর চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ভারত জড়ো যাত্রায় সবগুলি কোভিড নিয়ম মেনে চলি উচিত। অন্যথায় এই যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেন তিনি। যাত্রার মাধ্যমে সারাদেশে যাতে করোনা ছড়িয়ে না পড়ে তাই এই ব্যবস্থা নেওয়া পরামর্শ দেন মন্ত্রী।

সংবাদ 3- করোনার বাহানা দেখিয়ে ভারত জড়ো যাত্রা বন্ধ করার প্রয়াস চালাচ্ছে কেন্দ্র। এই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, করোনার কারন থেকে যাত্রা বাতিল করার চেষ্টা হচ্ছে। গুজরাটে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের সময় কোন করোনা বিধি মানা হয়েছে এই প্রশ্ন তোলেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় প্রতিদিন যখন দু লক্ষ লোক আক্রান্ত হচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের সভা ও রেলিতে অংশ নিয়েছিলেন। আর এখন বাহানা দেখিয়ে কংগ্রেসের যাত্রা বাতিল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ 4- অসমে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ আসাম বিধানসভায় তিনি এই কথা জানিয়ে বলেন, সরকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোন আপোষ করবে না। দখলদারদের পক্ষ নেওয়ার জন্য তিনি কংগ্রেসকে দোষারোপ করেন। জায়গার অভাবের সমস্যাটা তাদেরই যাদের সন্তান সংখ্যা বেশি এই মন্তব্য করে তিনি বলেন, যারা বেশি সংখ্যা সন্তানের জন্ম দেয় তারাই এই সমস্যা তৈরি করছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 5- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রপিতা আখ্যা দিয়ে বিতর্কে পড়লেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। যেখানে মহাত্মা গান্ধীকে রাষ্ট্র পিতা হিসাবে অভিহিত করা হয় সেখানে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাষ্ট্রপিতা বলা হবে এই প্রশ্ন উঠেছে সর্বত্র। এ নিয়ে মহারাষ্ট্রের বিরোধী দলগুলি বিজেপিকে আক্রমণ করেছে।

সংবাদ 6- মোবাইলে পেগাসাস দিয়ে কোন ধরনের গোয়েন্দাগিরি করা হয়নি। সাংসদদের অভিযোগের জবাবে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি সংসদে বলেন বারবার বিরোধীরা সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনছেন। অথচ কোনো তথ্য হাজির করতে পারছেন না। কোন তথ্য ছাড়াই কেন এ ধরনের অভিযোগ আনা হচ্ছে এটা তিনি জানতে চান। প্রসঙ্গত পেগাসাস সফটওয়্যার দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের মোবাইলে গোয়েন্দাগিরি করছে সরকার এই অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে।এ সম্পর্কে আজ কড়া জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ।

সংবাদ 7- মনিপুরে একটি স্কুল বাস দুর্ঘটনায় পাঁচ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। থামবানু হায়ার সেকেন্ডারি স্কুলের এই বাসটি দুর্ঘটনাগ্রস্থ হয়। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। কিছু ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ 8 – মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ধরা পড়ল শিলচর আইএসবিটিতে।দুটি পিস্তল সহ তাজা কার্তুজ একটি ব্যাগ থেকে উদ্ধার হয়। জানা গেছে, এএসটিসির ধর্মনগর থেকে আসা একটি বাস পরিষ্কার করা চলাকালীন একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে খবর দেয় তারাপুর ফাঁড়িতে।পরে পুলিশ তড়িগড়ি ছুটে গিয়ে ব্যাগটিতে তল্লাশি চালায়। ব্যাগ থেকে বন্দুক বের হওয়ার খবর চাওর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ দেখা দেয়। বৃহত্তর রামনগর এলাকা সহ বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীদের নিরাপত্তা জনিত প্রসঙ্গে নানা প্রশ্ন উঠছে জনমনে।তবে এখন অবধি অস্ত্র ধরপাকড়ের আসল রহস্য স্পষ্ট হয়নি।কে বা কার ব্যাগ কিছুই তদন্তের স্বার্থে বলতে অনীহা পুলিশের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *