কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১ চীনা আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? বিবৃতি দাবি করে সংসদে হাঙ্গামা বিরোধীদের
২ কোভিড নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী
৩ অসমের কাছাড়ে পোলিও ড্রপ খাওয়ার 12 ঘণ্টার মধ্যে মৃত্যু দেড় মাসের শিশুর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – চীনের আক্রমণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ কেন। এই ইস্যুকে কেন্দ্র করে আর তুলকালাম সংসদ। বারবার দাবি জানানোর পরও প্রধানমন্ত্রী দিচ্ছেন না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। লোকসভা ও রাজ্যসভা য় বিরোধীরা এ নিয়ে তুমুল হটৃটগোল করেন। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এই ইস্যুতে সরকারকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী চীনের বিষয়ে নরম মনোভাব দেখাচ্ছেন।

সংবাদ 2- দেশে করোনা সংক্রমণ আটকাতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে করোনা সংক্রমন আটকাতে কিছু কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন রাজ্য সরকার গুলিকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য কেন্দ্রের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 3 – গুজরাটে রাজকোটে এক বিদেশি মহিলার দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়।অস্ট্রেলিয়ার এই মহিলার কোভিড সংক্রমণ হয়েছে। গুজরাটের ভাবনগরে এক চীনা যুবকের দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়। দুই বিদেশির কভিড সংক্রমণ নিয়ে গুজরাটের স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন।

সংবাদ 4- পোলিও টিকা গ্রহনের ১২ ঘণ্টার মধ্যে শিশুর মৃত্যু, ব্যাপক চাঞ্চল্য ভুবনহিল ।পোলিও টিকা গ্রহনের ১২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটলো দেড় মাসের এক শিশুর । পূর্ব ধলাইর ভুবনহিল জিপিতে এমন ঘটনাকে কেন্দ্র করে পূর্ব ধলাইতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনাটি ঘটে বুধবার দিনে,  সোনাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অধীনে থাকা ভুবনহিল জিপির গঙ্গানগর ত্রয়োদশ খণ্ড গ্রামে। জানা গেছে ২১ ডিসেম্বর বুধবার দিনে পোলিও টিকা করণের তারিখ ছিল । আর সেই মতে স্থানীয় আশা কর্মীর আহ্বানে কৃষ্ণপুর রিজার্ভ পুঞ্জির পোলিও বুথে শিশুটিকে নিয়ে হাজির হন ভূবন হিল জিপির গঙ্গানগর ত্রয়োদশ খণ্ড ( কৃষ্ণপুর) গ্রামের  সজল উরাংয়ের পত্নী পূর্ণীমা উরাং।

সেখানে শিশুটিকে তিনটি ইনজেকশন দেয়া হয়। এদিকে টিকা দিয়ে বাড়িতে আসার পরেই শিশুটির জ্বর ও বমি শুরু হয়ে যায় । অবশেষে রাত ১১ টায় নবজাতকের মৃত্যু ঘটে। অপর দিকে টিকা গ্রহনের পর নবজাতকের মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশি সহ আশপাশের লোক জনেরা ছুটে আসেন। খবর দেয়া হয় আশা কর্মীকে ও ভুবনহিল জিপি সভাপতি নীহার রঞ্জন শুক্লবৈদ্যকে। শেষে তারা ছুটে এসে বিষয়টি বিভাগীয়  উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করান ।অন্যদিকে ফোনযোগে বিষয়টি নিয়ে হরিনাবস্তী উপপ্রাথমিক স্বাস্হ কেন্দ্রের ইনচার্জ ডঃ আজিজ আহমেদকে জিঞ্জাসা করলে তিনি কোন প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন। 

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5- বিহার নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন মন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভায় বিহারের সাংসদ মানব ঝা যখন বক্তব্য রাখছিলেন তখন মন্ত্রী পীযুষ গোয়েল বলেন আপনি পারলে সারা দেশকে বিহার বানিয়ে দেবেন। এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়ে আরজেডি সংসদ বলেন আপনি বিহারকে অপমান করেছেন। এ বিষয়ে তিনি মন্ত্রীকে ক্ষমা চাইতে বলেন।এই মন্তব্য নিয়ে বিহার জুড়ে প্রতিক্রিয়া দেখা যায়। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একটি ভিডিও দেখিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান। এরপর আজ মন্ত্রী পীযূষ গোয়েল এই বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

সংবাদ 6- চীনে ব্যাপক হারে কোভিড সংক্রমণ বাড়ছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে এ বিষয়ে তাদের মতামত জানানো হয়।

সংবাদ 7- গুয়াহাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত অসম বিধানসভা : সভা স্থগিত প্রস্তাব উত্থাপন গুয়াহাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার উত্তাল হয়ে উঠলো সদন । অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন বৃহস্পতিবার মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করেন সিপিআইএম এর বিধায়ক মনোরঞ্জন তালুকদার । তবে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *